ইসরোর গবেষণাগারে পৌঁছাল Techno India University Tripura-র ৮১ জন শিক্ষার্থী। North Eastern Space Applications Centre (এনইএসএসি)-এ মহাকাশ গবেষণা ও বিজ্ঞান-প্রযুক্তির বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করার সুযোগ পাবেন তাঁরা।
শিলঙে অবস্থিত এনইএসএসি গবেষণা কেন্দ্রে শিক্ষার্থীদের সঙ্গে টিআইইউটির ৮ জন শিক্ষকও গিয়েছেন। এই সফরে শিক্ষার্থীরা হাতে-কলমে ইসরোর বিভিন্ন কাজকর্ম সম্পর্কে অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির নতুন নতুন উদ্ভাবনের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবেন।
টিআইইউটির আচার্য তথা টেকনো ইন্ডিয়া গ্রুপের প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং ডিরেক্টর সত্যম রায়চৌধুরী জানিয়েছেন, টেকনো গ্রুপের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের মতো ত্রিপুরার শিক্ষার্থীরাও জাতীয় ও আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার সুযোগ পাবেন। শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানই টেকনো ইন্ডিয়া গ্রুপের অন্যতম লক্ষ্য।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. রতন কুমার সাহা জানান, আগামী দিনে দেশের আরও বিভিন্ন নামী প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের পাঠানো হবে। ইতিমধ্যেই একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে। ত্রিপুরার ছেলেমেয়েরা যাতে রাজ্যে থেকেই আন্তর্জাতিক মানের শিক্ষা লাভ করতে পারেন, সেই লক্ষ্যে টিআইইউটি সর্বদা সচেষ্ট।
টিআইইউটির রেজিস্ট্রার শিলাদিত্য মুন্সির পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।
Leave a Comment