---Advertisement---

২৩৬৯ টাকা প্রতি কুইন্টালে ধান ক্রয় শুরু : সাতচাদ সরকারি কর্মসূচির শুভ উদ্বোধন!

By Suman Debnath

February 12, 2026 1:13 PM

---Advertisement---

সাব্রুম,নবারুন চক্রবর্তী:-২০১৮ সালে রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর, খাদ্যশস্যের উৎপাদন এবং উৎপাদনশীলতা বাড়িয়ে এবং কৃষকদের আর্থসামাজিক অবস্থার সার্বিকউন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জীর কৃষকদের আয় দ্বিগুন করার লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য সরকার বিভিন্ন কৃষক কল্যানমুখী পরিকল্পনা গ্রহন করে ।

ধানের মূল্য হ্রাসে কৃষকদের ক্ষতি প্রতিরোধে বর্তমান রাজ্য সরকার ২০১৮ সালের রবি মরশুম থেকে রাজ্যে প্রথমবারের মত ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার সিদ্ধান্ত গ্রহণ করেছে,। এই ধারাবাহিকতায় আজ প্রতিবছরের ন্যায় এবছরও খাদ্য, জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের উদ্যোগে এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় চলতি খারিফ মরসুমে ২৩৬৯ টাকা প্রতি কুইন্টাল ন্যূনতম সহায়ক মূল্যে ১৮,০০০ মেট্রিক টন ধান ক্রয় করার লক্ষ্যমাত্রা ধার্য্য করা হয়েছে। সেই লক্ষ্যে আজ সাতচাঁদ আর ডি ব্লকের অধীন রাজীব নগর মাঠে সরকারি সহায়ক মূল্যে ধান ক্রয় করার কর্মসূচির শুভ উদ্বোধন করেন দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত। উপস্থিত ছিলেন সাত চাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রভাস লোধ ও এস ও মনোহর দাস। এ বিষয়ে দক্ষিণ জেলার সভাধিপতি দীপক দত্ত সংবাদ মাধ্যমে বক্তব্য রাখেন।

আরও পড়ুন:  দীর্ঘ প্রতীক্ষার অবসান! সাব্রুমে শুরু হলো ইন্টারন্যাশনাল ধাম্মা দীপা বৌদ্ধ বিশ্ববিদ্যালয়-এর নির্মাণকাজ, খুশিতে আত্মহারা স্থানীয় মানুষ!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment