ত্রিপুরা টিভি | তেলিয়ামুড়া, ১৩ই ডিসেম্বর: নিয়মিত যানবাহন তল্লাশির সময় মুঙ্গিয়াকামী থানার অন্তর্গত একচল্লিশ মাইল এলাকায় পুলিশের বড় সাফল্য। চেকিং চলাকালীন একটি বোলেরো গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া গাঁজার মোট ওজন আনুমানিক ৫২ কেজি। প্রাথমিকভাবে যার বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। সন্দেহজনক ওই গাড়িটি থামিয়ে তল্লাশি চালানোর সময় গাড়ির ভেতরে গোপনে রাখা গাঁজার চালানটি উদ্ধার হয়।
এই ঘটনায় গাড়ির চালকসহ মোট দু’জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গাঁজাবাহী গাড়িটি সিধাই–মোহনপুর এলাকা থেকে আসছিল। উদ্ধার হওয়া গাঁজা ও ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে।
এ বিষয়ে হকুমা পুলিশ আধিকারিক রোহন কৃষাণ জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কিনা, সে বিষয়েও তদন্ত চালানো হচ্ছে।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক রোহন কিশান, ডিসিএম সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।
১০ লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার পুলিশের জালে! আটক ২!
By Mrinmoy Roy
Published on: December 13, 2025
Follow Us

---Advertisement---

Journalist







Leave a Comment