---Advertisement---

মুম্বাইয়ে ফের ২,৬৪৪ বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা, দাম জানলে মাথা ঘুরে যেতে পারে

By Suman Debnath

July 28, 2026 2:00 PM

মুম্বাইয়ে ফের ২,৬৪৪ বর্গফুটের বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন বিরাট-অনুষ্কা, দাম জানলে মাথা ঘুরে যেতে পারে

---Advertisement---


তাঁদের রিয়েল এস্টেট পোর্টফোলিওতে আরও একটি বিলাসবহুল সম্পত্তি যোগ করলেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি এবং বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। মুম্বাইয়ের ভারসোভায় একটি অভিজাত বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছেন এই তারকা দম্পতি। সম্পত্তি নিবন্ধনের (property registration) নথিপত্রের ভিত্তিতে যে তথ্য প্রকাশ্যে এসেছে, তাতে এই অ্যাপার্টমেন্টের দাম ১৮ কোটি ২৯ লক্ষ টাকা।

তাঁদের নতুন এই অ্যাপার্টমেন্টটি অন্ধেরি পশ্চিমের ভারসোভার গোদরেজ স্কাইশোর আবাসনে অবস্থিত। এই ফ্ল্যাটের আয়তন ২,৬৪৪ বর্গফুট। এর সঙ্গে রয়েছে অতিরিক্ত ৩১৬ বর্গফুটের সম্পুর্ণ নিজস্ব একটি জায়গা এবং তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধা। নিবন্ধনের নথি অনুযায়ী, সম্পত্তি কেনাবেচার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এক সপ্তাহ আগেই, ২১ জুলাই। এই লেনদেনে স্ট্যাম্প ডিউটি বাবদ ১.০৯ কোটি টাকা এবং রেজিস্ট্রেশন ফি হিসেবে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে। এই চুক্তি অনুযায়ী প্রতি বর্গফুটের দাম পড়েছে প্রায় ৬৯,১৫৯ টাকা।

আরও পড়ুন:  বিরাট, শ্রেয়সের ব্যাটে ঝড় উঠলেও কার্ডিফে আর্চার, মেহমুদের দাপটে চাপে ভারত

রিয়েল এস্টেট বিশেষজ্ঞদের মতে, মুম্বাইয়ের পশ্চিমাঞ্চলে অভিজাত আবাসনগুলির চাহিদা ক্রমশ বাড়ছে। মুম্বাইয়ের পশ্চিমাঞ্চলে বান্দ্রা, খার, সান্তাক্রুজ, জুহু, আন্ধেরি, ভারসোভা, মালাড, কান্দিভালি, বোরিভালি, দহিসর, মীরা রোড এবং ভাইয়ান্দারের মতো অঞ্চল এখন সেলিব্রিটিদের পছন্দের জায়গা হয়ে উঠেছে। দক্ষিণ মুাম্বই এবং গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলির সঙ্গে উন্নত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠায় এই এলাকাগুলির আকর্ষণ বাড়ছে। বিরাট-অনুষ্কারও এই অঞ্চলটি যে বেশ পছন্দের তা তাঁদের এখানে এই বিলাসবহুল ফ্ল্যাট নেওয়ার সিদ্ধান্ত থেকেই বোঝা যায়।

ইতিমধ্যেই এই সেলিব্রিটি দম্পতি দেশের বিভিন্ন প্রান্তে একাধিক বিলাসবহুল সম্পত্তি কিনেছেন। মুম্বইয়ের ওরলিতে তাঁদের একটি প্রিমিয়াম অ্যাপার্টমেন্ট আছে। দিল্লির কাছে গুরগাঁওয়ে একটি অভিজাত বাসভবন এবং আলিবাগে একটি বিলাসবহুল ফার্মহাউসও রয়েছে তাঁদের।

এ বছর জানুয়ারিতে মহারাষ্ট্রের আলিবাগে প্রায় ৩৭.৮৬ কোটি টাকা দিয়ে ৫ একরেরও বেশি জমি কিনেছিলেন এই তারকা দম্পতি। এটি ছিল আলিবাগে বিরাট-অনুষ্কার কেনা দ্বিতীয় জমি। সম্পত্তি নথি অনুযায়ী, তাঁদের প্রথম জমির আয়তন ১৪,৭৪০ বর্গমিটার। সেই জমিতে বিরাট ও অনুষ্কা একটি বিলাসবহুল হলিডে ভিলা নির্মাণ করেন। বর্তমানে সেই সম্পত্তির মূল্য প্রায় ৩২ কোটি টাকা বলে ওয়াকিবহাল মহলের অনুমান। ভারসোভার এই নতুন অ্যাপার্টমেন্ট তাঁদের সম্পত্তির তালিকায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

আরও পড়ুন:  বিশ্বজয়ের উল্লাস থামিয়ে মেসির কাছে ইয়ামাল! ফুটবল দুনিয়া দেখল দুই প্রজন্মের এক আবেগঘন মুহূর্ত

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment