---Advertisement---

কলকাতায় ভারত-ব্রাজিল মহারণ ঘিরে তৎপরতা তুঙ্গে, ‘মেসিকাণ্ড’ এড়াতে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী

By Suman Debnath

August 4, 2026 1:15 PM

কলকাতায় ভারত-ব্রাজিল মহারণ ঘিরে তৎপরতা তুঙ্গে, ‘মেসিকাণ্ড’ এড়াতে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন মুখ্যমন্ত্রী

---Advertisement---


ভারত-ব্রাজিল আন্তর্জাতিক প্রীতি ম্যাচের আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ও এআইএফএফ সভাপতির বৈঠকে নিরাপত্তা, আয়োজন এবং বাংলার ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা।

নজরবন্দি ব্যুরো: পুজোর আগেই কলকাতার (Kolkata) যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium) হতে চলেছে ভারত বনাম ব্রাজিল (India vs Brazil) আন্তর্জাতিক প্রীতি ম্যাচ। ঐতিহাসিক এই ফুটবল লড়াইকে ঘিরে যাতে কোনও ধরনের বিশৃঙ্খলা বা আগের মতো বিতর্ক না তৈরি হয়, তা নিশ্চিত করতেই এআইএফএফ (AIFF)-এর সভাপতি কল্যাণ চৌবে (Kalyan Chaubey)-র সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। ম্যাচ আয়োজন থেকে বাংলার ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়ন— সব বিষয়ই উঠে আসে আলোচনায়।

সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত বৈঠকে মূলত ব্রাজিলের বিরুদ্ধে ভারতের বহুল প্রতীক্ষিত ম্যাচের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে এই ম্যাচ ঘিরে বিপুল উন্মাদনা তৈরি হয়েছে। সেই কারণেই নিরাপত্তা, দর্শক ব্যবস্থাপনা এবং সংগঠনের প্রতিটি দিক নিখুঁত রাখতে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে রাজ্য সরকার ও ফুটবল ফেডারেশন।

আরও পড়ুন:  গ্লাসগোর রেস্তোরাঁয় ভারতের মানচিত্রে ভুল দেখে আপত্তি রুপোজয়ী বক্সার লাভলিনার! শেষ পর্যন্ত কী ঘটল?

বৈঠকের পর কল্যাণ চৌবে জানান, গত এক দশক বা তারও বেশি সময়ে বাংলার ফুটবলের বিকাশ প্রত্যাশিত গতিতে হয়নি। তবে এখন থেকেই পরিকল্পিতভাবে পরিকাঠামো গড়ে তোলা গেলে আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে তার ইতিবাচক ফল মিলবে। তাঁর আশা, ভবিষ্যতে বাংলার আরও বেশি ফুটবলার ভারতের জাতীয় দলে জায়গা করে নেবেন।

মুখ্যমন্ত্রী বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ব্রাজিল ম্যাচ সফলভাবে আয়োজন করতে রাজ্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ফেডারেশনের প্রয়োজনীয় সব বিষয়ে নজর রাখতে ক্রীড়ামন্ত্রীকে নির্দেশও দেওয়া হয়েছে। প্রয়োজন হলে কেন্দ্রীয় সরকারের সঙ্গেও সমন্বয় করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, মঙ্গলবার যুবভারতী স্টেডিয়াম পরিদর্শনে যাবেন এআইএফএফ সভাপতি। স্টেডিয়ামের অবকাঠামো, দর্শক প্রবেশ ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেই চূড়ান্ত প্রস্তুতির রূপরেখা তৈরি করা হবে।

আগামী ৩ অক্টোবর যুবভারতীতে ভারতের মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বর্তমানে ফিফা বিশ্বর‌্যাঙ্কিংয়ে ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। এত উঁচু র‌্যাঙ্কিংয়ের দলের বিরুদ্ধে এর আগে ভারতের খেলার অভিজ্ঞতা নেই। সূত্রের খবর, প্রীতি ম্যাচ হলেও ব্রাজিলের প্রথম সারির একাধিক তারকা ফুটবলারকে মাঠে দেখা যেতে পারে। যদিও আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় নেইমারের (Neymar) খেলার সম্ভাবনা নেই। অন্যদিকে ভারতীয় সমর্থকদের অন্যতম আকর্ষণ সুনীল ছেত্রী (Sunil Chhetri)-কে এই ম্যাচে খেলানোর জন্যও জোর চেষ্টা চলছে।

আরও পড়ুন:  ফ্রান্সের কোচ হিসেবে জিদানের প্রত্যাবর্তন! আগামী বিশ্বকাপ পর্যন্ত এমবাপেদের দায়িত্বে কিংবদন্তি

এই ম্যাচ ঘিরে আর একটি বিষয়ও প্রশাসনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতীতে যুবভারতীতে লিওনেল মেসিকে (Lionel Messi) ঘিরে তৈরি হওয়া বিতর্ক ও বিশৃঙ্খলার স্মৃতি এখনও তাজা। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার কোনও ধরনের অপ্রীতিকর পরিস্থিতির পুনরাবৃত্তি এড়াতে আগাম পরিকল্পনা করছে রাজ্য সরকার ও আয়োজকরা। ফলে ভারত-ব্রাজিল মহারণকে ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রশাসনিক প্রস্তুতিও এখন সমান গুরুত্ব পাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment