রিঙ্কুর বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন শাহরুখ-মোদি!

By Suman Debnath

November 26, 2026 10:55 AM

রিঙ্কুর বিয়েতে আমন্ত্রণ পাচ্ছেন শাহরুখ-মোদি!

ক্রিকেট, রাজনীতি, বলিউডের তারকাদের মিলনমেলা বসতে যাচ্ছে ভারতের ক্রিকেটার রিঙ্কু সিংয়ের বিয়েতে। সমাজবাদী পার্টির সংসদ সদস্য প্রিয়া সরোজের সঙ্গে আগামী ৪ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন ভারতীয় এই ব্যাটার। লখনউয়ের হোটেল রামাদায় জমকালো আয়োজনে প্রায় দুই হাজার অতিথির উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। অতিথিদের তালিকায় রয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মতো পরিচিত ব্যক্তিরা।

প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে আমন্ত্রিতদের মধ্যে থাকবেন রাজনীতি, ক্রিকেট ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা। প্রধানমন্ত্রী মোদিকে ইতোমধ্যে ব্যক্তিগতভাবে বিয়ের আমন্ত্রণ জানিয়েছেন রিঙ্কু। পরিবারের সদস্যদের নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন ভারতের এই ব্যাটার। সেই সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি মুহূর্তটিকে বিশেষ বলে উল্লেখ করেন। বিয়ের আগে মোদির আশীর্বাদও চেয়েছেন রিঙ্কু।

আরও পড়ুন:  রঞ্জি ট্রফি, মুস্তাক আলি, বিজয় হাজারে ট্রফিতে বাংলার খেলা কবে, কোথায়? জানিয়ে দিল বিসিসিআই

শাহরুখ খানকে আমন্ত্রণ জানানোর খবর প্রকাশ করেছে ‘ইন্ডিয়া টুডে’। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে খেলা রিঙ্কুর কাছে শাহরুখের উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক বলিউড তারকা। ২০১৮ সালে কেকেআরে যোগ দেওয়ার পর থেকে দলটির জনপ্রিয় ক্রিকেটারদের একজন হয়ে উঠেছেন রিঙ্কু। বিশেষ করে আইপিএলে স্মরণীয় কিছু পারফরম্যান্সের পর শাহরুখের সঙ্গে তার সম্পর্কও বেশ ঘনিষ্ঠ হয়েছে। এর আগে রিঙ্কু ও প্রিয়ার বাগদান অনুষ্ঠানেও আমন্ত্রণ পেয়েছিলেন শাহরুখ। কিন্তু তিনি উপস্থিত থাকতে পারেননি।

উল্লেখ্য, প্রিয়া সরোজ লোকসভার মাছলিশহর আসনের সমাজবাদী পার্টির সংসদ সদস্য। ফলে এই বিয়ে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন দলের নেতাদের এক জায়গায় নিয়ে আসবে বলেই ধারণা করা হচ্ছে।

গত ৮ জুন ২০২৫ সালে লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে বাগদান সম্পন্ন হয় রিঙ্কু ও প্রিয়ার। এরপর থেকেই বিয়ের প্রস্তুতি এগোচ্ছে। ৪ ডিসেম্বরের অনুষ্ঠান ঘিরে ক্রিকেট ও বলিউডপ্রেমীদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

আরও পড়ুন:  দ্বিতীয় বিশ্বকাপ জয়ের উন্মাদনা! লাল-হলুদে ঢেকে গেল মাদ্রিদ, চ্যাম্পিয়নদের বরণে রাস্তায় প্রায় ২০ লক্ষ মানুষ

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment