শুভমন নয়, রাজবীরকে বিয়ে করতে চান সারা? কী জানালেন সচিনকন্যা?

By Suman Debnath

November 25, 2026 9:58 PM

শুভমন নয়, রাজবীরকে বিয়ে করতে চান সারা? কী জানালেন সচিনকন্যা?

মুম্বই: অভিনয়ের সঙ্গে ক্রীড়া দুনিয়ার সম্পর্ক বেশ পুরোনো। এবার কি সেই সম্পর্কে নতুন নাম যোগ হচ্ছে? বিয়ের কথা হচ্ছে সচিন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর? পাত্রীর নাম নাকি রাজবীর। সোশাল মিডিয়া খুললেই সারাক্ষন দেখা যায় সারা-শুভমনকে জড়িয়ে একাধিক প্রশ্ন করা হয়, একাধিক গুজব ছড়ানো হয়, কিন্তু এই তালিকায় এবার নাম জুড়ে গেল রাজবীরেরও!

এই বিষয়ে সংবাদমাধ্যমকে সারার এক ঘনিষ্ঠ সূত্র জানায়, এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। সারা ও রাজবীর ব্যক্তিগতভাবে একে অপরকে চেনেনও না। কে বা কারা এই কাল্পনিক গুজব ছড়িয়েছে, তা-ও অজানা। উল্লেখ্য, সম্প্রতি সোশাল মিডিয়াতে দুজনের সম্পর্ক ও আগামী বছর বিয়ের সম্ভাবনা নিয়ে নানা পোস্ট ছড়িয়ে পড়েছিল।

প্রসঙ্গত রাজবীরের সঙ্গে বিয়ের জল্পনা উড়িয়ে দেওয়া হলেও, নিজের স্বপ্নের বিয়ে নিয়ে মুখ খুলেছিলেন সারা। ভাই অর্জুন তেন্ডুলকরের বিয়ের প্রস্তুতি থেকে অনেক কিছু শিখেছেন বলেও জানিয়েছিলেন তিনি। সারার কথায়, ভাইয়ের বিয়েটা তাঁর কাছে এক ধরণের ট্রায়াল। এর ফলে তিনি নিজের বিয়েতে কী কী চান ও কী চান না, সেই সম্বন্ধে স্পষ্ট ধারণা হয়েছে।

আরও পড়ুন:  যেখানে শঙ্খও বাজে না, সেখানে তুমুল অর্কেস্ট্রা আর DJ ডান্স: বিতর্কের কেন্দ্রে বদ্রীনাথ

ছোটবেলায় সারা ভাবতেন, বিয়েতে প্যাস্টেল রংয়ের ব্রাইডাল পোশাক পরবেন ও অনুষ্ঠান হবে বেশ জমকালো। তবে সময়ের সঙ্গে তাঁর পছন্দ বদলেছে। এখন ঘনিষ্ঠ পরিসরেই বিয়ে করতে ইচ্ছুক সারা। এমনকি, লাল ব্রাইডাল পোশাকও পরতে চান সারা। সম্পর্ক ও বিয়ে নিয়েও নিজের মত জানিয়েছেন সারা। তাঁর মতে, অনেক সময় বিয়ের আগে বাগদান থেকে শুরু করে বিয়ের প্রস্তুতির মধ্যেই একজন মানুষ বা তাঁর পরিবারের প্রকৃত স্বভাব সামনে আসে। যদি মনে হয়, সম্পর্কটি এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাহলে বিয়ের আগেই সরে আসা উত্তম। সারার মতে, আগের প্রজন্মের মানুষ নিজেদের সিদ্ধান্তের পক্ষে দাঁড়াতে কিছুটা বেশি ভয় পেতেন। কিন্তু বর্তমানে জেন-জিরা বেশ আত্মবিশ্বাসী।

কে এই রাজবীর?

আরও পড়ুন:  অরুণাচলের বৃষ্টিতে বিপর্যস্ত আসাম, বন্যায় মৃত বেড়ে ৪, দুর্ভোগে ৩৭ হাজারের বেশি মানুষ 

এই রাজবীর আর কেউই নয়, যিনি জনপ্রিয় অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওল। তিনি আবার ধর্মেন্দ্রর নাতিও। ২০২৩ সালে রোমান্টিক ছবি ‘দোনো’র মাধ্যমে বলিউডে অভিষেক হয় তাঁর। সব মিলিয়ে, সারা ও রাজবীরের বিয়ে নিয়ে যে জল্পনা তৈরি হয়েছিল, তা আপাতত ভিত্তিহীন বলেই জানাচ্ছে ঘনিষ্ঠ সূত্র। ২০২৭ সালে তাঁদের বিয়ের কোনও পরিকল্পনা নেই বলে জানা গিয়েছে।

সূত্র : tv9bangla

Suman Debnath

Journalist

Related Stories

১৬ ডিসেম্বর আমরা বাংলাদেশ দখল করব, বিজেপি নেতা অর্জুন সিংয়ের হুঁশিয়ারি!

১৬ ডিসেম্বর আমরা বাংলাদেশ দখল করব, বিজেপি নেতা অর্জুন সিংয়ের হুঁশিয়ারি!

এক দিকে আইনি পদক্ষেপ, অন্য দিকে নিজেদের বৈঠকেই বিসলেরির বোতল: ছবি পোস্ট করে নেটপাড়ায় তীব্র রোষের মুখে এফএসএসএআই

এক দিকে আইনি পদক্ষেপ, অন্য দিকে নিজেদের বৈঠকেই বিসলেরির বোতল: ছবি পোস্ট করে নেটপাড়ায় তীব্র রোষের মুখে এফএসএসএআই

বড়বাজারের তরুণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন, তিন অপরাধীর যাবজ্জীবন সাজা বহাল হাইকোর্টের

বড়বাজারের তরুণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন, তিন অপরাধীর যাবজ্জীবন সাজা বহাল হাইকোর্টের

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব আমেরিকার, ট্রাম্পের পদক্ষেপে বাড়ছে বাণিজ্যিক চাপ

ভারতীয় পণ্যে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর প্রস্তাব আমেরিকার, ট্রাম্পের পদক্ষেপে বাড়ছে বাণিজ্যিক চাপ

চার ঘণ্টা দেরিতে ট্রেন, বিমান মিস যাত্রীর! হোটেল খরচ-সহ ৬৩ হাজার টাকা ফেরতের নির্দেশ ক্রেতা সুরক্ষা কমিশনের

চার ঘণ্টা দেরিতে ট্রেন, বিমান মিস যাত্রীর! হোটেল খরচ-সহ ৬৩ হাজার টাকা ফেরতের নির্দেশ ক্রেতা সুরক্ষা কমিশনের

‘গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও ক্ষমা নেই’, সিপিএম-নেতা খুনে তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

‘গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও ক্ষমা নেই’, সিপিএম-নেতা খুনে তিন দোষীর যাবজ্জীবন কারাদণ্ড

No comments to show.

Leave a Comment