---Advertisement---

রঞ্জি ট্রফি, মুস্তাক আলি, বিজয় হাজারে ট্রফিতে বাংলার খেলা কবে, কোথায়? জানিয়ে দিল বিসিসিআই

By Suman Debnath

July 27, 2026 8:15 PM

রঞ্জি ট্রফি, মুস্তাক আলি, বিজয় হাজারে ট্রফিতে বাংলার খেলা কবে, কোথায়? জানিয়ে দিল বিসিসিআই

---Advertisement---


গত মরসুমে রঞ্জি ট্রফির সোমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর আসন্ন মরসুমে বাংলার ক্রিকেট দলের সামনে কঠিন চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ শুরু হচ্ছে অক্টোবরে, পুজোর ঠিক আগে। যা চলবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত। তার পরে শুরু হবে রঞ্জি ট্রফির নক আউট পর্ব।

আগামী মরসুমে, অর্থাৎ ২০২৬-২৭-এ বাংলা রঞ্জি ট্রফি অভিযান শুরু করবে ১১ অক্টোবর ঘরের মাঠে দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলা চলবে ফেভ্রুয়ারি পর্যন্ত। এ বারের রঞ্জি ট্রফির গ্রুপ পর্বে বাংলার গ্রুপে রয়েছে সার্ভিসেস, কেরালা, মহারাষ্ট্র, গুজরাট, ঝাড়খণ্ড ও ওড়িশা।

সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বাংলার সব খেলাই মুম্বইতে। জাতীয় টি-২০ টুর্নামেন্টে বাংলা অভিযান শুরু করবে ১৪ নভেম্বর থেকে। গ্রুপ পর্বে তাদের কর্নাটক, চণ্ডীগড়, ঝাড়খণ্ড, মিজোরাম, বরোদা, উত্তর প্রদেশ ও রাজস্থানের বিরুদ্ধে খেলতে হবে।

আরও পড়ুন:  বিশ্বকাপের তৃতীয় স্থানের লড়াইয়ে দশ গোল, ইংল্যান্ডের কাছে ৪-৬-এ হেরেও সোনার বুটের দৌড়ে শীর্ষে এমবাপে

৫০ ওভারের ক্রিকেটের জাতীয় আসর বিজয় হাজারে ট্রফিতে এবার বাংলার প্রথম ম্যাচ ১৪ ডিসেম্বর। তাদের সব ম্যাচই রাঁচিতে। এই টুর্নামেন্টে বাংলাকে নামতে হবে উত্তর প্রদেশ, কর্নাটক, ওড়িশা, পুদুচেরি, কেরালা, ত্রিপুরা ও আসামের বিরুদ্ধে।

কোন টুর্নামেন্টে বাংলার খেলা কবে, কোথায়, কার বিরুদ্ধে, তা নীচে দেখে নিন-

রঞ্জি ট্রফি ২০২৬-২৭

১১-১৪ অক্টোবর- বাংলা বনাম দিল্লি (হোম)

১৮-২১ অক্টোবর- সার্ভিসেস বনাম বাংলা (অ্যাওয়ে)

২৬-২৯ অক্টোবর- কেরালা বনাম বাংলা (অ্যাওয়ে)

২-৫ নভেম্বর- বাংলা বনাম মহারাষ্ট্র (হোম)

১৭-২০ জানুয়ারি- গুজরাট বনাম বাংলা (অ্যাওয়ে)

২৪-২৭ জানুয়ারি- ঝাড়খণ্ড বনাম বাংলা (অ্যাওয়ে)

১-৪ ফেব্রুয়ারি- বাংলা বনাম ওড়িশা (হোম)

 

সৈয়দ মুস্তাক আলি ট্রফি ২০২৬-২৭

(সব খেলা মুম্বইয়ে)

১৪ নভেম্বর- কর্নাটক বনাম বাংলা

আরও পড়ুন:  ব্যাটে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন, এবার রোহিত স্পষ্ট করলেন ভবিষ্যৎ পরিকল্পনা

১৬ নভেম্বর- বাংলা বনাম চণ্ডীগড়

১৮ নভেম্বর- বাংলা বনাম ঝাড়খণ্ড

২০ নভেম্বর- বাংলা বনাম মিজোরাম

২২ নভেম্বর- বাংলা বনাম বরোদা

২৪ নভেম্বর- বাংলা বনাম উত্তর প্রদেশ

২৬ নভেম্বর- বাংলা বনাম রাজস্থান

 

বিজয় হাজারে ট্রফি ২০২৬-২৭

(সব খেলা রাঁচিতে)

১৪ ডিসেম্বর- উত্তর প্রদেশ বনাম বাংলা

১৬ ডিসেম্বর- কর্নাটক বনাম বাংলা

১৯ ডিসেম্বর- বাংলা বনাম ওড়িশা

২১ ডিসেম্বর- পুদুচেরি বনাম বাংলা

২৪ ডিসেম্বর- বাংলা বনাম কেরালা

২৭ ডিসেম্বর- ত্রিপুরা বনাম বাংলা

২৯ ডিসেম্বর- আসাম বনাম বাংলা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment