---Advertisement---

ভোজিনহার পরিবারের জন্য ফাইনালের টিকিট উপহার মেসির

By Suman Debnath

July 24, 2026 12:00 PM

ভোজিনহার পরিবারের জন্য ফাইনালের টিকিট উপহার মেসির

---Advertisement---


বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা।  হাড্ডাহাডি লড়াই শেষে ম্যাচটি আর্জেন্টিনা জিতলেও নজর কেড়েছিল কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহার পারফরম্যান্স। ম্যাচ শেষে বছর চল্লিশের এই গোলরক্ষকের প্রশংসা করেছিলেন লিওনেল মেসিও। শুধু তাই নয়, ম্যাচ শেষে দুই ফুটবলার নিজেদের মধ্যে জার্সি বিনিময়ও করেন।

তবে, সেই প্রশংসা শুধু কথাতেই সীমাবদ্ধ থাকেনি। বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে ভোজিনহার পরিবারের চার সদস্যের জন্য ভিআইপি টিকিটের ব্যবস্থা করেছিলেন আর্জেন্টিনা অধিনায়ক। এমনকি, ভোজিনহার পরিবারকে কেপ ভার্দে থেকে ফাইনালে স্টেডিয়ামে পৌঁছানোর ব্যবস্থাও করে দেন তিনি।

জানা গিয়েছে, ফাইনালের আগে বিষয়টি গোপন রেখেছিলেন মেসি। ম্যাচ শেষ হওয়ার পর ভোজিনহার পরিবারের এক সদস্য বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি মেসির প্রতি নিজের কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তাঁর এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই ফুটবলপ্রেমীদের প্রশংসা কুড়িয়েছে। এসবের মাঝেই শোনা যাচ্ছে, মেসি নাকি নিজের ক্লাব ইন্টার মায়ামিকে আগামী মরসুমে ভোজিনহাকে দলে নেওয়ার পরামর্শও দিয়েছেন। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।

আরও পড়ুন:  হাবাস বনাম প্যানোস! নতুন দুই কোচের হাত ধরে ডার্বির কাউন্টডাউন, ইস্টবেঙ্গল-মোহনবাগানে জোরকদমে প্রস্তুতি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment