---Advertisement---

এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা, সেমিফাইনালে খেলতে পারবেন ফ্রান্স অধিনায়ক?

By Suman Debnath

July 10, 2026 11:00 AM

এমবাপ্পের চোট নিয়ে শঙ্কা, সেমিফাইনালে খেলতে পারবেন ফ্রান্স অধিনায়ক?

---Advertisement---





বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে মরক্কোকে ২-০-য় হারিয়ে টানা তৃতীয়বার সেমিফাইনালে ওঠার আনন্দের মাঝেই ফ্রান্স শিবিরে দুশ্চিন্তা বাড়াল অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের চোট।

ম্যাচের শেষদিকে গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ফরাসি অধিনায়ক। যদিও ম্যাচ শেষে নিজেই জানিয়েছেন, উদ্বেগের তেমন কোনও কারণ নেই।

ম্যাচ চলাকালীন দু’বার ডান গোড়ালি চেপে ধরে মাঠে বসে পড়েছিলেন এমবাপ্পে। প্রথমবার চিকিৎসা নিয়ে খেলা চালিয়ে গেলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হওয়ার ১৩ মিনিট আগে তাঁকে তুলে নেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশঁ। তাঁর পরিবর্তে মাঠে নামেন জা-ফিলিপ মাতেতা। ম্যাচের পর চোট নিয়ে এমবাপ্পে বলেন,’আমার গোড়ালিতে একটা ধাক্কা লেগেছে। তবে আমি ঠিক আছি।’

আরও পড়ুন:  বেলিংহ্যাম-টুখেলের সম্পর্কে কি ফাটল? জয়ের পরেও প্রকাশ্যে মতবিরোধ, বিশ্বকাপের মাঝেই ইংল্যান্ড শিবিরে চর্চা

এই মন্তব্যে স্বস্তি ফিরেছে ফরাসি শিবিরে। কারণ, সেমিফাইনালের আগে দলের সবচেয়ে বড় ভরসা এমবাপ্পের সুস্থ থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মরক্কোর বিরুদ্ধে তিনি প্রথমার্ধে একটি পেনাল্টি মিস করলেও পরে দুর্দান্ত গোল করেন এবং উসমান দেম্বেলের গোলেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেন।

চলতি বিশ্বকাপে এমবাপ্পের দুর্দান্ত ফর্ম অব্যাহত রয়েছে। মরক্কোর বিপক্ষে গোল করে তিনি গোল্ডেন বুটের দৌড়ে লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলেছেন। পাশাপাশি ফ্রান্সকে টানা তৃতীয় বিশ্বকাপের সেমিফাইনালে তুলতেও বড় ভূমিকা নেন তিনি।

এখন ফরাসি শিবিরের নজর সেমিফাইনালে। এমবাপ্পের চোট গুরুতর নয় বলেই প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। অধিনায়কের নিজের আশ্বাসও সমর্থকদের অনেকটাই নিশ্চিন্ত করেছে। ফলে স্পেন বা বেলজিয়ামের বিরুদ্ধে সেমিফাইনালে তাঁকে পাওয়ার আশা করছে ফ্রান্স।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment