---Advertisement---

বিশ্বকাপের ফরম্যাটে বড় বদল আইসিসির, ২০২৭ থেকে একাধিক নতুন নিয়ম! জেনে নিন বিস্তারিত

By Suman Debnath

July 15, 2026 9:10 PM

বিশ্বকাপের ফরম্যাটে বড় বদল আইসিসির, ২০২৭ থেকে একাধিক নতুন নিয়ম! জেনে নিন বিস্তারিত

---Advertisement---


বিশ্ব ক্রিকেটে বড়সড় পরিবর্তনের পথে হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসি। পুরুষদের এক দিনের বিশ্বকাপ এবং টি-২০ বিশ্বকাপ— দুই মেগা টুর্নামেন্টের ফরম্যাটেই বড়সড় রদবদলের সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড। নতুন কাঠামো কার্যকর হবে যথাক্রমে ২০২৭-এর ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৮ টি-২০ বিশ্বকাপ থেকে।

সবচেয়ে বড় পরিবর্তন আসছে ১৪ দলের ওয়ানডে বিশ্বকাপে। নতুন ফরম্যাটে টুর্নামেন্ট হবে তিন ধাপে।

প্রথম ধাপে ‘সুপার সিরিজ’-এ অংশ নেবে ক্রমতালিকায় নীচের দিকে থাকা তিনটি দল। সেখান থেকে মাত্র একটি দল মূলপর্বে ওঠার সুযোগ পাবে। এরপর মূলপর্বে থাকবে ১২টি দল, যাদের দু’টি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপে থাকবে ছ’টি করে দল।

দুই গ্রুপের সেরা তিনটি দল এবং দু’টি গ্রুপ মিলিয়ে পরের সেরা একটি দল উঠবে নতুন ‘সুপার ৭’ পর্বে। সেখানে সাতটি দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সেই পর্বের সেরা চারটি দল সেমিফাইনালে পৌঁছবে। এই নতুন ব্যবস্থার ফলে প্রতিটি ম্যাচের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করছে আইসিসি।

আরও পড়ুন:  T20 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিচ্ছেন হরমনপ্রীত কৌর

টি-২০ বিশ্বকাপেও থাকছে বড় পরিবর্তন। ২০ দলের টুর্নামেন্ট অপরিবর্তিত থাকলেও ‘সুপার ৮’-এর বদলে চালু হচ্ছে ‘সুপার ১০’ পর্ব। পাশাপাশি নকআউটে ওঠার আগে যোগ করা হচ্ছে নতুন ‘এলিমিনেটর’ রাউন্ড।

আইসিসির মতে, এই ফরম্যাটে অ্যাসোসিয়েট দেশগুলির সামনে আরও বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নকআউটের লড়াইও হবে আরও আকর্ষণীয়।ক্রিকেট মহলের একাংশের মতে, নতুন ফরম্যাটে বড় দলগুলির মধ্যে একাধিক হাই-ভোল্টেজ ম্যাচ দেখার সম্ভাবনাও বেড়ে যাবে। একই সঙ্গে টুর্নামেন্টের প্রতিটি পর্বের গুরুত্ব বাড়িয়ে দর্শকদের আগ্রহ ধরে রাখাই আইসিসির মূল লক্ষ্য। সত্যিই কতটা আকর্ষণীয় হয়ে উঠবে এই ফরম্যাটের বিশ্বকাপ, সেটাই দেখার।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment