বিহারের জামুইয়ে (Jamui Incident) দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় সারা দেশ তোলপাড় পরে গিয়েছিল। গ্রেপ্তার হয়েছিল মূল অভিযুক্ত নন্দন যাদব (Nandan Yadav)। এবার নন্দনের (Nandan Yadav) অপরাধের ইতিহাস খতিয়ে দেখতে গিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্তকারীদের দাবি, নন্দনের (Nandan Yadav) বাবা গনৌরি যাদবের বিরুদ্ধে রয়েছে জোড়া খুনের মামলা। প্রায় ২৩ বছর ধরে পলাতক থাকার পর সম্প্রতি তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে তিনি বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন।
পুলিশ সূত্রে খবর, নন্দনকে (Nandan Yadav) জিজ্ঞাসাবাদ করার সময় তাঁর বাবার অতীতের বিষয়টি সামনে উঠে আসে। তদন্তকারীদের দাবি, ২০০৩ সালের ৩ এপ্রিল প্রতাপপুর গ্রামের দুই ভাই ডিপি যাদব এবং পুণে যাদবককে খুন করার অভিযোগ উঠে নন্দনের (Nandan Yadav) বাবার বিরুদ্ধে। পারিবারিক বিবাদের জেরেই ওই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে। ঘটনার পর নিহতদের পরিবারের অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়। এরপর থেকেই নন্দন যাদবের বাবা গনৌরি নিখোঁজ ছিলেন এবং পুলিশের খাতায় ‘ওয়ান্টেড’ হিসেবে নাম ছিল।
আরও পড়ুন: খামারবাড়িতে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগ, উত্তরপ্রদেশে ধৃত ২ পুলিশকর্মী ও ২ সিআরপিএফ জওয়ান
দীর্ঘদিন ধরেই তাঁর তল্লাশি চালাচ্ছিল পুলিশ। অবশেষে তাঁকে গ্রেপ্তার করা হয়। তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, নন্দনের (Nandan Yadav) পরিবারের বিষয়ে খোঁজ নিতে গিয়েই তাঁর বাবার বিরুদ্ধে থাকা পুরনো খুনের মামলার তথ্য সামনে আসে। এদিকে, জামুইয়ের (Jamui Incident) সাম্প্রতিক ঘটনায় এখনও পর্যন্ত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুই নাবালককে আটক করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মড়ওয়া পাহাড়ি এলাকা দীর্ঘদিন ধরেই দুষ্কৃতীদের ঠেক হয়ে উঠেছে। তাঁদের দাবি, কয়েক মাস আগেও ওখানে এক কিশোরকে মারধরের ঘটনা ঘটেছিল।
আরও পড়ুন: ‘বিদ্বেষপূর্ণ অপপ্রচার’: রাষ্ট্রসঙ্ঘে সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানের চিঠির তীব্র সমালোচনা ভারতের
গত জুন মাসে মড়ওয়া এলাকায় (Jamui Incident) এক তরুণীকে অপহরণ করে নিয়ে গিয়ে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হলেও পরে সে জামিন পেয়ে যায়। উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর দশম শ্রেণির এক ছাত্র ও ছাত্রীকে স্কুটারে মড়ওয়া পাহাড়ি এলাকায় ঘুরতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে (Jamui Incident) কিছু দুষ্কৃতীদের হাতে পড়েন ওই দুই পড়ুয়া। ছাত্রীটিকে শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ ওঠে। তাঁকে হেনস্থার পাশাপাশি ছাত্রটিকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় সারাদেশ জুড়ে প্রতিবাদ ওঠে। ঘটনার ৭২ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত নন্দন যাদবকে চিহ্নিত করে পুলিশ। পরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি।
দেখুন:









Leave a Comment