---Advertisement---

চাকরি পেলেন ইশান কিষান! রিজার্ভ ব্যাঙ্কে সহকারী ম্যানেজার তিনি, কত বেতন পান তিনি?

By Suman Debnath

August 5, 2026 5:25 PM

চাকরি পেলেন ইশান কিষান! রিজার্ভ ব্যাঙ্কে সহকারী ম্যানেজার তিনি, কত বেতন পান তিনি?

---Advertisement---


ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার ইশান কিষানকে এবার দেখা গেল একেবারে অন্য ভূমিকায়। ক্রিকেট মাঠ নয়, তিনি হাজির ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) পাটনা অফিসে। গলায় আরবিআইয়ের আই কার্ড ঝোলানো ইশানের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চমকে গিয়েছেন তাঁর অনুরাগীরা।

জানা গিয়েছে, ইশান আরবিআইয়ের সহকারী ম্যানেজার (Assistant Manager) পদে আসীন হয়েছেন। ক্রিকেট থেকে সাময়িক বিরতির সুযোগে তিনি পাটনার আরবিআই অফিসে যোগ দিয়েছেন এবং সহকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন। অফিসের কর্মীদের সঙ্গে তাঁর তোলা একাধিক ছবিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।

অনেকেরই প্রশ্ন, আন্তর্জাতিক ক্রিকেটার হয়েও কী ভাবে সরকারি চাকরি পেলেন ইশান? সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দেশের কৃতী ক্রীড়াবিদদের জন্য বিভিন্ন সরকারি সংস্থা বিশেষ কোটার মাধ্যমে নিয়োগ করে থাকে। সেই ব্যবস্থার আওতাতেই আরবিআইয়ে সহকারী ম্যানেজার পদে নিয়োগ পান ইশান। এর ফলে তিনি একদিকে যেমন ভারতীয় ক্রিকেটে নিজের কেরিয়ার চালিয়ে যেতে পারবেন, তেমনই সরকারি চাকরিও বজায় থাকবে।

আরও পড়ুন:  টি-২০ সিরিজ শুরু কাল, ভারতকে ‘ফেভারিট’ মানতে নারাজ জিম্বাবোয়ে অধিনায়ক, বৈভবের প্রশংসায় পঞ্চমুখ

প্রতিবেদন অনুযায়ী, আরবিআইয়ের সহকারী ম্যানেজার পদে মূল বেতন (basic salary) প্রায় ৪৫,০০০-৫০,০০০ টাকা থেকে শুরু হয়। মহার্ঘ ভাতা (ডিএ), বাড়িভাড়া ভাতা (এইচআরএ), চিকিৎসা, যাতায়াত-সহ বিভিন্ন ভাতা যোগ হলে মাসিক মোট বেতন উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। কর্মস্থল ও ভাতার উপর নির্ভর করে মোট মাসিক আয় প্রায় ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকারও বেশি হতে পারে। ক্রিকেট থেকে রোজগারের তুলনায় যা কিছুই না।

বর্তমানে জাতীয় দলে তাঁর খেলা না থাকলেও ঘরোয়া ক্রিকেট এবং অন্যান্য প্রতিযোগিতায় নিজেকে ফের প্রমাণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন ইশান। তার মধ্যেই আরবিআইয়ে তাঁর উপস্থিতির ছবি নতুন চর্চার জন্ম দিয়েছে। ক্রিকেট ও সরকারি চাকরি—দুই দায়িত্বই কী ভাবে সামলান ইশান, তা নিয়েই এখন কৌতূহল ক্রিকেটপ্রেমীদের।

আরও পড়ুন:  আদালতে স্বস্তি ব্রিজভূষণের, কিন্তু লড়াই ছাড়ছেন না ভিনেশরা! কী বলছেন তাঁরা?

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment