---Advertisement---

জামশেদপুর এফসি-কে আরো সময় দিল ফেডারেশন, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ দলে ভারতের কোচ, ম্যানেজার কারা?

By Suman Debnath

August 6, 2026 8:55 PM

জামশেদপুর এফসি-কে আরো সময় দিল ফেডারেশন, অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ দলে ভারতের কোচ, ম্যানেজার কারা?

---Advertisement---


জামশেদপুর এফসি-কে তাদের আইএসএলে না খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ১২ অগাস্ট পর্যন্ত সময় দিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। এ ছাড়াও আজারবাইজানে ফিফার অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফুটবল উৎসবে ভারতীয় দলের কোচের দায়িত্ব দেওয়া হল বিবিয়ানো ফার্নান্ডেজকে। ম্যানেজার হিসেবে এই দলের সঙ্গে থাকবেন রঞ্জিত বাজাজ। জানিয়ে দিল ফেডারেশন।

বৃহস্পতিবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভার পর ফেডারেশনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘টেকনিক্যাল কমিটির সুপারিশে, বিবিয়ানো ফার্নান্ডেজকে ভারত অনূর্ধ্ব-১৫ পুরুষ জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে, তবে তা তাঁর সম্মতির উপর নির্ভরশীল। তিনি রাজি হলে আগামী অক্টোবরে আজারবাইজানে অনুষ্ঠিতব্য প্রথম ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যালে ভারতীয় দলের দায়িত্ব নেবেন’।

আরও পড়ুন:  দিশাহীন ডার্বি ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের হার মোহনবাগানের কাছে

এ ছাড়াও রণজিৎ বাজাজকে দলের ম্যানেজার হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ভারতীয় দলে মোট ২০ জন থাকতে পারবেন। তাঁদের মধ্যে ছ’জন সাপোর্ট স্টাফ এবং ১৪ জন ফুটবলার থাকবেন। এ ছাড়াও জামশেদপুর এফসি-কে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আরও সময় দেবে এআইএফএফ। সেই কারণে ক্লাবকে দেওয়া সময়সীমা বাড়িয়ে ১২ অগস্ট পর্যন্ত করা হয়েছে। এই সময়ের মধ্যে জামশেদপুর এফসি চাইলে আইএসএল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারবে’।

জামশেদপুরকে বাড়তি সময় দেওয়ার ফলে আপাতত চার্চিল ব্রাদার্সের আইএসএল-ভবিষ্যৎ ১২ তারিখ পর্যন্ত ঝুলে রইল। এই সময়ের মধ্যে জামশেদপুর যদি তাদের সিদ্ধান্ত না বদলায়, তা হলে হয়তো চার্চিলের ভাগ্য শিকে ছিঁড়তে পারে।

ফেডারেশনের খরচ কমানোর জন্য জাতীয় ফুটবল টুর্নামেন্ট সন্তোষ ট্রফিকে সংক্ষিপ্ত করার প্রস্তাবও দেওয়া হয়েছিল। ত্রিস্তরীয় (থ্রি-টিয়ার) প্রতিযোগিতার এই প্রস্তাব এদিনের বৈঠকে নাকচ করে দেওয়া হয়। ফেডারেশন জানায়, ‘সন্তোষ ট্রফি এবং রাজমাতা জিজাবাই ট্রফি-র জন্য টুর্নামেন্ট কমিটির প্রস্তাবিত নতুন তিন-স্তরবিশিষ্ট (থ্রি-টিয়ার) কাঠামো কার্যনির্বাহী কমিটি অনুমোদন করেনি।

আরও পড়ুন:  মাঝরাতে শহরে দুই বিদেশি তারকা মিগুয়েল, ইকোনোমিডিস, বিমানবন্দরে দুই প্রধানের সমর্থকদের মধ্যে প্রায় হাতাহাতির উপক্রম

কমিটির মতে, এই প্রস্তাব কার্যকর হলে প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা এবং ফুটবলারদের উন্নয়নের সুযোগ কমে যেতে পারে। তাই টুর্নামেন্ট কমিটিকে প্রস্তাবটি পুনর্বিবেচনা করে সংশোধিত খসড়া জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে তা কার্যকর করার বিষয়টি বিবেচনা করা যায়। ফলে ২০২৬-২৭ মরসুমে সন্তোষ ট্রফি এবং রাজমাতা জিজাবাই ট্রফির প্রতিযোগিতা কাঠামোয় কোনও পরিবর্তন আনা হচ্ছে না’।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment