---Advertisement---

দলীপ ট্রফিতে সহ-অধিনায়ক, এবার কি ভারতীয় টেস্ট দলে ডাক সূর্যবংশীর? বড় ইঙ্গিত নির্বাচকের

By Suman Debnath

July 31, 2026 3:26 PM

দলীপ ট্রফিতে সহ-অধিনায়ক, এবার কি ভারতীয় টেস্ট দলে ডাক সূর্যবংশীর? বড় ইঙ্গিত নির্বাচকের

---Advertisement---


ভারতীয় ক্রিকেটের অন্যতম উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)-কে ঘিরে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে। দলীপ ট্রফি (Duleep Trophy)-র জন্য ঘোষিত পূর্বাঞ্চল (East Zone) দলে মাত্র ১৬ বছর বয়সেই তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। এই সিদ্ধান্ত অনেককে অবাক করলেও নির্বাচকদের মতে, ভবিষ্যতের কথা ভেবেই তরুণ ক্রিকেটারের কাঁধে এই দায়িত্ব তুলে দেওয়া হয়েছে। এমনকি ভালো পারফরম্যান্স করলে তাঁর জন্য ভারতীয় টেস্ট দলের দরজাও খুলে যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন পূর্বাঞ্চলের এক নির্বাচক।

পূর্বাঞ্চল দলের অধিনায়ক করা হয়েছে ঈশান কিষাণ (Ishan Kishan)-কে। তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈভব। দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও এত কম বয়সে বৈভবকে নেতৃত্বের ভূমিকায় দেখা যাওয়ায় ক্রিকেট মহলে কৌতূহল তৈরি হয়েছে।

এই সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়েছেন ওড়িশার প্রাক্তন ক্রিকেটার এবং পূর্বাঞ্চলের অন্যতম নির্বাচক প্রাভঞ্জন মল্লিক (Prabhanjan Mallick)Cricbuzz-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, বৈভবকে সরাসরি অধিনায়ক নয়, সহ-অধিনায়ক করা হয়েছে, যাতে ধীরে ধীরে নেতৃত্বের অভিজ্ঞতা অর্জন করতে পারে।

আরও পড়ুন:  বিসিসিআইকে 'গড়পড়তা ফিল্ডার’-দের দল থেকে বের করে দেওয়ার পরামর্শ কিংবদন্তি সুনীল গাভাসকরের

মল্লিকের কথায়, “ঈশান কিষাণই অধিনায়ক। বৈভব সারাক্ষণ দল পরিচালনা করবে না। তবে এই দায়িত্ব ওকে আরও পরিণত হতে সাহায্য করবে। তরুণ ক্রিকেটারদের দায়িত্ব দেওয়া জরুরি। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে ও ভারতের অধিনায়কও হতে পারে। সেই ভাবনা থেকেই ওকে সহ-অধিনায়ক করা হয়েছে।”

তিনি আরও জানান, এই দায়িত্ব দেওয়ার আগে বৈভবের সঙ্গে আলাদা করে কোনও আলোচনা করা হয়নি। তবে নির্বাচকদের বিশ্বাস, এই দায়িত্ব সামলানোর মতো মানসিকতা ও যোগ্যতা তাঁর রয়েছে। কারণ এর আগেও বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের দায়িত্ব পালন করেছে বৈভব।

প্রাভঞ্জন মল্লিক বলেন, “দেশের হয়ে বয়সভিত্তিক ক্রিকেটে ও ধারাবাহিকভাবে ভালো খেলছে। রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলেও ওর পারফরম্যান্স নজর কেড়েছে। প্রথম শ্রেণির ক্রিকেটে বিহারের হয়েও ও সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছে।”

সবচেয়ে বড় ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলে সুযোগের প্রসঙ্গে। নির্বাচকের মতে, দলীপ ট্রফির মতো মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় ভালো পারফরম্যান্স করলে জাতীয় নির্বাচকদের নজরে আসার সুযোগ থাকবে বৈভবের।

আরও পড়ুন:  ইস্টবেঙ্গলের হয়ে আইএসএলে সোনার বল জেতা মিগুয়েলকে নিয়ে নিল সবুজ-মেরুন বাহিনী

তাঁর বক্তব্য, “এটা ওর কাছে রান করার বড় মঞ্চ। দলীপ ট্রফিতে ভালো খেললে জাতীয় নির্বাচকেরা অবশ্যই সেটা দেখবেন। কে বলতে পারে, খুব তাড়াতাড়িই হয়তো ভারতীয় টেস্ট দলে জায়গা পাওয়ার দৌড়ে চলে আসবে বৈভব।”

ভারতীয় ক্রিকেটে তরুণ প্রতিভাদের দ্রুত উঠে আসার প্রবণতা সাম্প্রতিক সময়ে আরও স্পষ্ট হয়েছে। সেই প্রেক্ষাপটে বৈভব সূর্যবংশীর উপর বাড়তি দায়িত্ব এবং নির্বাচকদের এই আস্থাকে তাঁর ভবিষ্যৎ কেরিয়ারের গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেই দেখছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment