---Advertisement---

বেঙ্গালুরুতে জরুরি বৈঠকের জন্য ছুটলেন ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা, কাঠগড়ায় লক্ষ্মণের টিম, কী এমন হল? জেনে নিন

By Suman Debnath

August 8, 2026 6:40 PM

বেঙ্গালুরুতে জরুরি বৈঠকের জন্য ছুটলেন ক্রিকেট বোর্ডের শীর্ষকর্তা, কাঠগড়ায় লক্ষ্মণের টিম, কী এমন হল? জেনে নিন

---Advertisement---


শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে বুমরাকে নিয়ে বড় ধাক্কা খেয়েছে ভারত। হাঁটুর চোটের কারণে তিনি পুরো সিরিজ থেকেই ছিটকে গিয়েছেন। সাই সুদর্শনের বাঁ পায়ের বুড়ো আঙুলে চোট, হর্ষিত রানার হ্যামস্ট্রিংয়ে সমস্যা, নীতীশ রানার হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপসে চোট, ওয়াশিংটন সুন্দরের কোয়াড্রিসেপসে চোট। দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে আকাশ দীপও।

এর সঙ্গে সাদা বলের ক্রিকেটারদের তালিকাতেও চোটগ্রস্থ সদস্য কম নেই। হার্দিক পাণ্ড্য কোয়াড্রিসেপসের চোটে ভুগছেন। বরুণ চক্রবর্তীর হ্যামস্ট্রিংয়ে সমস্যা। প্রিন্স যাদবও হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে রয়েছেন। ফলে রিহ্যাব সামলাতে গিয়ে সেখানকার স্পোর্টস সায়েন্স ডিপার্টমেন্টও প্রবল চাপের মধ্যে।

চোটের তালিকা যেন ক্রমেই লম্বা হচ্ছে ভারতীয় ক্রিকেট দলে। একসঙ্গে এত ক্রিকেটারের চোটে এ বার নড়েচড়ে বসল বিসিসিআই (BCCI)। পরিস্থিতি খতিয়ে দেখতে বেঙ্গালুরুতে ছুটলেন বোর্ডের সচিব দেবজিৎ সইকিয়া-সহ শীর্ষকর্তারা। রবিবার ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এ ভারতীয় ক্রিকেটের প্রধান ভিভিএস লক্ষ্মণের সঙ্গে বৈঠক করার কথা তাঁদের।

আরও পড়ুন: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ-২ বাছাই পর্বে ইস্টবেঙ্গল-আল আরাবি ম্যাচের টিকিটের দাম কত? কোথায় পাবেন? জেনে নিন সব তথ্য

বিসিসিআইয়ের (BCCI) অন্দরে প্রশ্ন উঠছে, এত ক্রিকেটার বার বার চোট পাচ্ছেন কেন? বিশেষ করে ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর রিহ্যাব এবং ফিটনেস ম্যানেজমেন্ট নিয়ে উঠছে অনেক প্রশ্ন। ২০২৫-এর শুরুর দিকে নীতিন পটেল দায়িত্ব ছেড়ে দেওয়ার পর থেকে স্পোর্টস সায়েন্স বিভাগে কোনো স্থায়ী প্রধান নেই। আপাতত সেই দায়িত্ব সামলাচ্ছেন ধনঞ্জয় কৌশিক।

আরও পড়ুন:  হিরো থেকে ফুটবলার! ডুরান্ড কাপে ঝড় তুলতে তৈরি এই বলিউড তারকা, অভিষেকের অপেক্ষায় ভক্তরা

এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘হ্যাঁ, সচিব সইকিয়া বেঙ্গালুরুতে গিয়ে ভিভিএস লক্ষ্মণের সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখবেন। দু’জনের মধ্যে বৈঠক হওয়ার কথা। জাতীয় দলের কোচ গৌতম গম্ভীর বা নির্বাচকদের প্রধান অজিত আগরকর অনলাইনে বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনও জানা নেই।’

তিনি আরও বলেন, ‘এত জল্পনার মধ্যে সইকিয়া এবং লক্ষ্মণ দু’জনেই যদি সংবাদমাধ্যমের সামনে এসে কিছু প্রশ্নের উত্তর দেন, তা হলে বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ হবে।’

বিসিসিআইয়ের (BCCI) অন্দরে আরও একটি বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে—সেন্টার অফ এক্সেলেন্স এবং জাতীয় নির্বাচকদের মধ্যে চোটের সময়সীমা নিয়ে সব সময় কি সঠিক বোঝাপড়া ছিল? কারণ, নির্বাচকদের এক সময় জানানো হয়েছিল যে বুমরাহ এবং সুদর্শন শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই টেস্টের অন্তত একটিতে খেলতে পারবেন। পরে দু’জনকেই পাওয়া যায়নি।

আরও পড়ুন: ‘চারটি বোমা শরীরে বেঁধে মেসিকে উড়িয়ে দেব’, বিশ্বকাপে আর্জেন্টিনা অধিনায়ককে খুনের ছক! উদ্ধার পুলিশ নথি

আরও পড়ুন:  এক্সক্লুসিভ: যে স্টেডিয়ামে কান্নায় ভেঙে পড়েছিলেন, সেই মেটলাইফেই আজ ফাইনাল, নিউ জার্সির ‘অভিশাপ’ কাটাতে পারবেন মেসি?

বুমরাহ-র ক্ষেত্রে পরিস্থিতি আরও জটিল। চোট পাওয়ার পরে তাঁর হাঁটুতে জল জমেছে বলে জানা গিয়েছে। ফলে সেরে উঠতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগছে। সুদর্শন আবার প্রতিদিন প্রায় ৭৫ মিনিট ব্যাটিং করছিলেন। কিন্তু বাঁ পায়ের বুড়ো আঙুলের ব্যথা এখনও পুরোপুরি কমেনি।

নীতীশের ক্ষেত্রেও চোটের কারণ নিয়ে প্রশ্ন রয়েছে। বোলিংয়ের গতি ঘণ্টায় ৭-৮ কিলোমিটার বাড়ানোর চেষ্টা করেছিলেন তিনি। তার ফলেই হ্যামস্ট্রিং এবং কোয়াড্রিসেপসে অতিরিক্ত চাপ পড়ে চোট হয়েছে বলে জানা গিয়েছে।

হর্ষিত রানার বিষয়টিও নির্বাচকদের উদ্বেগ বাড়িয়েছে। ইংল্যান্ড সফরে তিনি প্রয়োজনের তুলনায় বেশি ওজন নিয়ে পৌঁছেছিলেন বলে অভিযোগ। তার পরেই হ্যামস্ট্রিংয়ের চোট ফের দেখা দেয়। ফলে ফিটনেস পরীক্ষায় কী ভাবে তাঁকে ছাড়পত্র দেওয়া হয়েছিল, তা নিয়েও প্রশ্ন উঠছে।

সব মিলিয়ে, শুধু ক্রিকেটারদের চোট নয়—চোট সামলানো, রিহ্যাবের সময়সীমা এবং নির্বাচকদের সঙ্গে বেঙ্গালুরুর ‘সেন্টার অফ এক্সেলেন্স’-এর যোগাযোগ নিয়েও এ বার বিস্তারিত পর্যালোচনায় বসছে বিসিসিআই। শ্রীলঙ্কা সিরিজের ঠিক আগে এই বৈঠক তাই যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

দেখুন: ক্যাম্পাসের পরোটা থেকে প্রিয় জায়গা, দিল্লিতে IIT পড়ুয়াদের পুরনো স্মৃতি উসকে দিলেন মোদী

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment