---Advertisement---

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা, অধিনায়ক শুভমন গিল; বুমরা-সাই সুদর্শনের ফিটনেসে নজর

By Suman Debnath

July 28, 2026 10:10 AM

শ্রীলঙ্কা সফরের জন্য ভারতের টেস্ট দল ঘোষণা, অধিনায়ক শুভমন গিল; বুমরা-সাই সুদর্শনের ফিটনেসে নজর

---Advertisement---

ভারতের শ্রীলঙ্কা সফরের জন্য দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। নির্বাচক কমিটি শুভমন গিলের নেতৃত্বে ১৫ সদস্যের দল বেছে নিয়েছে। সহ-অধিনায়কের দায়িত্বে থাকবেন অভিজ্ঞ ব্যাটার-উইকেটকিপার কে এল রাহুল।

টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় দল ৭ আগস্ট থেকে কলম্বোয় একটি চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। সেই ম্যাচের পরই চূড়ান্ত প্রস্তুতি সেরে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

দলে রয়েছেন ওপেনার যশস্বী জয়সওয়াল, উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল, অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা, স্পিনার কুলদীপ যাদব ও মানব সুতার। পেস আক্রমণে নেতৃত্ব দেবেন জসপ্রীত বুমরাহ, সঙ্গে রয়েছেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ এবং গুরনূর ব্রার। এছাড়াও দলে জায়গা পেয়েছেন সাই সুদর্শন, দেবদত্ত পাডিক্কল ও সরাংশ জৈন।

আরও পড়ুন:  এশার সোনা, মনুর ব্রোঞ্জ— শুটিং বিশ্বকাপে ভারতের জোড়া সাফল্য

তবে বিসিসিআই জানিয়েছে, সাই সুদর্শন এবং জসপ্রীত বুমরাহর খেলা বা না খেলা নির্ভর করবে বিসিসিআই সেন্টার অব এক্সেলেন্স (COE)-এর ছাড়পত্রের উপর।অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর প্রথম টেস্টের জন্য উপলব্ধ নন, এও জানানো হয়েছে।

ভারতের টেস্ট দল:

শুভমান গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সাই সুদর্শন, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাডেজা, কুলদীপ যাদব, মানব সুতার, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, গুরনুর ব্রার, দেবদত্ত পাডিক্কল এবং সরাংশ জৈন।

শ্রীলঙ্কা সফরের সূচি:

* *প্রথম টেস্ট: ১৫–১৯ আগস্ট, গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (GICS), গল।
* *দ্বিতীয় টেস্ট: ২৩–২৭ আগস্ট, সিংহলিজ স্পোর্টস ক্লাব (SSC), কলম্বো।

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

ডান হাত হারিয়েও অদম্য! মহারাষ্ট্রের গ্রামের ছেলে দিলীপ গাভিতের সোনার দৌড়ে কমনওয়েলথে ইতিহাস ভারতের

ডান হাত হারিয়েও অদম্য! মহারাষ্ট্রের গ্রামের ছেলে দিলীপ গাভিতের সোনার দৌড়ে কমনওয়েলথে ইতিহাস ভারতের

সিজেপি বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে আপত্তিকর পোস্টের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

সিজেপি বিক্ষোভ চলাকালীন প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে আপত্তিকর পোস্টের জন্য সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলিকে নোটিস পাঠাল দিল্লি পুলিশ

সংখ্যালঘুদের শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মুখ্যমন্ত্রী

সংখ্যালঘুদের শিক্ষা, অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মুখ্যমন্ত্রী

হবিগঞ্জে এনসিপির বহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ আসামি ১১১, সাড়ে ৪ ঘণ্টা ব্যারিকেডের পর কামাইছড়ায় মামলা দায়ের

হবিগঞ্জে এনসিপির বহরে হামলা: ছাত্রদল সভাপতিসহ আসামি ১১১, সাড়ে ৪ ঘণ্টা ব্যারিকেডের পর কামাইছড়ায় মামলা দায়ের

‘রায়গঞ্জের হারিয়ে যাওয়া গরিমা ফেরাতে হবে’

‘রায়গঞ্জের হারিয়ে যাওয়া গরিমা ফেরাতে হবে’

পরকীয়ার জেরে স্বামীকে খুনের অভিযোগ! ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা, দেহ খালে ফেলে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক

পরকীয়ার জেরে স্বামীকে খুনের অভিযোগ! ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা, দেহ খালে ফেলে গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক

No comments to show.

Leave a Comment