ইতিহাসের সাক্ষী যুবভারতী! পুজোর আগেই ভারতের মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ঘোষণা দিন-ক্ষণ

By Suman Debnath

July 30, 2026 9:55 PM

ইতিহাসের সাক্ষী যুবভারতী! পুজোর আগেই ভারতের মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ঘোষণা দিন-ক্ষণ


ভারতীয় ফুটবলপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে সরকারিভাবে ঘোষণা হল, পুজোর আগেই কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে (Salt Lake Stadium) আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হবে ভারত (India) এবং ব্রাজিল (Brazil)। আগামী ৩ অক্টোবর বিকেলে অনুষ্ঠিত হবে এই বহুচর্চিত ম্যাচ। ভারতীয় ফুটবল ফেডারেশন (AIFF) এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (CBF) উভয়েই ম্যাচের বিষয়টি নিশ্চিত করেছে।

যুবভারতীতে ঐতিহাসিক ম্যাচ

বিশ্বকাপ চলাকালীন থেকেই জল্পনা চলছিল, ব্রাজিল জাতীয় দল ভারত সফরে আসতে পারে। বৃহস্পতিবার সেই জল্পনার অবসান ঘটিয়ে জানানো হয়, অস্ট্রেলিয়া সফর শেষে কলকাতায় এসে ভারতের বিরুদ্ধে প্রীতি ম্যাচ খেলবে সেলেসাও (Seleção)।

সূত্রের খবর, রিজার্ভ দল নয়, ব্রাজিলের প্রথম সারির জাতীয় দলই এই ম্যাচে মাঠে নামবে। যদিও ম্যাচের চূড়ান্ত স্কোয়াড এখনও ঘোষণা করা হয়নি।

বিশ্বর‍্যাঙ্কিংয়ের পঞ্চম দলের বিরুদ্ধে ভারত

বর্তমানে ফিফা বিশ্বর‍্যাঙ্কিংয়ে ব্রাজিল পঞ্চম স্থানে রয়েছে। ভারতীয় ফুটবল দলের ইতিহাসে এত উচ্চ র‌্যাঙ্কিংয়ে থাকা কোনও দেশের বিরুদ্ধে ম্যাচ খেলার নজির নেই। ফলে এই প্রীতি ম্যাচ ভারতের ফুটবলের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে চলেছে।

আরও পড়ুন:  শ্রীলঙ্কার রুমেশের কাছে হার মানলেন নীরজ, জ্যাভলিনে ভারতের জোড়া পদক

বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে নেইমার (Neymar) অবসর নেওয়ায় তাঁর এই ম্যাচে খেলার সম্ভাবনা নেই। তবে সরকারি স্কোয়াড প্রকাশ না হলেও, ভিনিসিয়ুস জুনিয়র (Vinícius Júnior)-সহ ব্রাজিলের একাধিক তারকা ফুটবলারকে কলকাতায় দেখা যেতে পারে বলে জোর জল্পনা রয়েছে।

অস্ট্রেলিয়া সফরের পর ভারত সফর

আগেই প্রকাশিত সূচি অনুযায়ী, ব্রাজিল ২৫ সেপ্টেম্বর টাউনসভিল এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে। সেই সফর শেষ করেই ভারত সফরে আসবে ব্রাজিল দল।

১৫ বছর পর ফের বিশ্বমানের ফুটবলের উৎসব

২০১১ সালে কলকাতার ফুটবলপ্রেমীরা লিওনেল মেসির (Lionel Messi) নেতৃত্বাধীন আর্জেন্টিনাকে যুবভারতীতে খেলতে দেখেছিলেন। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা।

এরও আগে ১৯৭৭ সালে, ফুটবল সম্রাট পেলে (Pelé) তাঁর ক্লাব নিউ ইয়র্ক কসমস (New York Cosmos)-এর হয়ে মোহনবাগানের বিরুদ্ধে কলকাতায় খেলেছিলেন। তবে ব্রাজিলের জাতীয় দল আগে কখনও কলকাতায় ম্যাচ খেলেনি।

আরও পড়ুন:  হকির জার্সিতে রঙ বদল! বিতর্কে মুখ খুললেন সহ-অধিনায়ক, সদস্যদের কাছে কৈফিয়ৎ তলব ‘হকি ইন্ডিয়া’ সভাপতির

ফলে ৩ অক্টোবরের ভারত-ব্রাজিল ম্যাচ শুধু একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ নয়, কলকাতার ফুটবল ইতিহাসেও এক নতুন অধ্যায় হিসেবে জায়গা করে নিতে চলেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Suman Debnath

Journalist

Related Stories

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

No comments to show.

Leave a Comment