---Advertisement---

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শাকিব, কী বললেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী?

By Suman Debnath

August 8, 2026 10:40 AM

নিরাপত্তার নিশ্চয়তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে চান শাকিব, কী বললেন বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী?

---Advertisement---


শুধু দেশে ফিরতেই চান না, খুনের মামলাতেও আদালতের মুখোমুখি হতে রাজি। তবে তার জন্য একটাই শর্ত—নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে বাংলাদেশ সরকারকে। এমনই বিস্ফোরক বার্তা দিলেন বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক শাকিব আল হাসান (Shakib Al Hassan)।

দু’বছর ধরে বাংলাদেশের বাইরে রয়েছেন শাকিব (Shakib Al Hassan)। আমেরিকায় নির্বাসিত জীবন কাটানোর পরে এ বার দেশে ফেরার ইচ্ছার কথা স্পষ্ট করে জানালেন তিনি। সংবাদ সংস্থাকে শাকিব (Shakib Al Hassan) বলেন ‘সরকার যদি আমাকে এই নিশ্চয়তা দেয় যে আমার নিরাপত্তা নিশ্চিত করা হবে, তা হলে আমি দেশে ফিরতে, আদালতের বিচারের মুখোমুখি হতে এবং যা যা প্রয়োজন, সব করতে রাজি।’

শুধু আদালতের মুখোমুখি হওয়া নয়, দেশের মাটিতে বিদায়ী সিরিজ খেলেও আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে চান শাকিব (Shakib Al Hassan)। ২০২৭ বিশ্বকাপেও বাংলাদেশের হয়ে খেলতে চান তিনি। বয়স যে তাঁর পক্ষে নেই, সেটাও মেনে নিচ্ছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। তাঁর কথায়, ‘আমি ভাল আছি, এখনও খেলা উপভোগ করছি, ভালই খেলছি। কিন্তু এই মুহূর্তে বয়স আমার পক্ষে নেই। তাই আর বেশি দিন অপেক্ষা করতে পারব না।’

কিন্তু শাকিবের (Shakib Al Hassan)এই বার্তা পাওয়ার পর বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, একজন খেলোয়াড় হিসেবে শাকিবের ব‍্যাপারে নমনীয় ছিলেন তাঁরা, এখন আর সেই সুযোগ নেই। দেশে ফিরতে হলে প্রাক্তন ক্রিকেট অধিনায়ককে আইনগতভাবেই ফিরতে হবে।

আরও পড়ুন: পাঁচতারা জয়ের পর ডুরান্ড কাপের নক আউট-যাত্রার সম্ভাবনা উজ্জ্বল হল ইস্টবেঙ্গলের, কাদের গোলে এই জয়? জেনে নিন

শাকিবের(Shakib Al Hassan) বিরুদ্ধে বর্তমানে দু’টি মামলা চলছে বলে তিনি জানিয়েছেন। তার মধ্যে একটি ২০২৪-এর ছাত্র আন্দোলনের সময় এক প্রতিবাদীকে হত্যার অভিযোগ সংক্রান্ত। অন্যটি দুর্নীতি দমন কর্তৃপক্ষের দায়ের করা মামলা। হত্যার মামলাটি নিয়ে শাকিবের দাবি, যে দিন ঘটনাটি ঘটেছিল, সে দিন তিনি কানাডার টরন্টোয় ক্রিকেট খেলছিলেন। তাঁর কথায়, ‘এটা হাস্যকর মামলা।’ এখনও এই মামলায় কোনও আইনজীবী নিয়োগ করেননি বলেও জানিয়েছেন তিনি।

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina)  ঘনিষ্ঠ হিসাবে পরিচিত শাকিব (Shakib Al Hassan) ২০২৪ সালের অগাস্টে হাসিনা সরকারের পতনের পর দেশ ছাড়েন। এর পর থেকেই আমেরিকায় রয়েছেন তিনি। দেশে ফেরার একাধিক চেষ্টা ব্যর্থ হয়েছে। শাকিব জানিয়েছেন, ২০২৪ সালের শেষ দিকে এক বার অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে বিমানে উঠেও মাঝপথে ফিরে যেতে হয়েছিল তাঁকে।

আরও পড়ুন:  সোনা না পাওয়ায় হতাশ রাজা, পদক উৎসর্গ বাবা-মা, কোচকে

পরে সমাজমাধ্যমে শেখ হাসিনাকে (Sheikh Hasina) জন্মদিনের শুভেচ্ছা জানানোর পর ফের দেশে ফেরার পরিকল্পনাও ভেস্তে যায়। শাকিবের (Shakib Al Hassan)কথায়, ‘বাংলাদেশে আমাকে ঢুকতে না দেওয়ার কারণ এটা কী ভাবে হতে পারে, আমি বুঝতে পারি না।’

মার্কিন যুক্তরাষ্ট্রে থেকেই খেলা চালিয়ে যাচ্ছেন শাকিব (Shakib Al Hassan)। আওয়ামী লীগ সরকার পতনের পর সেখান থেকেই বিদেশের মাটিতে দেশের জার্সিতে খেলেছেন। অন্যান্য ফ্রাঞ্চাইজি লিগেও তাঁকে দেখা গিয়েছে। এখন খেলছেন শ্রীলঙ্কায় লঙ্কা প্রিমিয়ার লিগে।

হাসিনা ও আওয়ামী লীগ থেকে নিজেকে দূরে সরিয়ে নিলে দেশে ফেরার পথ খুলতে পারে—আগের সরকারের কয়েক জন আধিকারিকের এমন পরামর্শও মানতে নারাজ শাকিব। তাঁর সাফ কথা, ‘এটা বিবেচনা করার কোনও প্রশ্নই নেই।’

গত বুধবার নয়াদিল্লিতে শেখ হাসিনার (Sheikh Hasina) সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেন শাকিব (Shakib Al Hassan)। এর পরই নিজেদের অবস্থান পরিষ্কার করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। প্রাক্তন ফুটবলার আমিনুল হক ‘বিডি নিউজ’-কে বলেছেন, ‘আমরা অনেক নমনীয়, অনেক সহনশীলভাবে বিষয়টাকে দেখছিলাম। এর পরে আর মনে হয় না যে, ওইভাবে চিন্তা করার সুযোগ আছে। যে স্বৈরাচারের মঞ্চে উঠেছে, তার তো আর ফিরে আসার সুযোগ আছে বলে মনে হয় না। একজন খেলোয়াড় হিসেবে যেটা আমরা চিন্তা করছিলাম, আমরা নমনীয় ছিলাম। এখন আর কোনো সুযোগ নেই। যে যদি আসে, তাহলে আইনগতভাবে আসবে’।

আরও পড়ুন: শ্রীলঙ্কা সফরের আগে কুলদীপেই ভরসা! প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষকে আটকালেন স্পিনাররাই

শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও নিজের অবস্থান বদলাতে চান না শাকিব (Shakib Al Hassan)। হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনার কথা জানিয়েছেন। শাকিব বলেছেন, তিনি তার আগেই দেশে ফিরতে চান। তা সম্ভব না হলে হাসিনার সঙ্গেই ফেরার চেষ্টা করবেন। তাঁর মন্তব্য, ‘অধিনায়ক যা বলেন, আমরা সেটাই অনুসরণ করি। আমার মনে হয়, ওঁরা বিষয়টি আরও ভাল ভাবে সিদ্ধান্ত নেবেন এবং আমরা তাঁদের দেওয়া নির্দেশ মেনে চলব।’

আরও পড়ুন:  ‘স্বপ্ন সত্যি হল’ — সিরিজসেরা হয়ে আবেগে ভাসলেন বৈভব, কৃতিত্ব দিলেন টিম ম্যানেজমেন্টকে

বুধবার শেখ হাসিনার (Sheikh Hasina) ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে যোগ দেওয়ার পরেই বাংলাদেশে তাঁর ফাঁকা বাড়িতে হামলা হয়। সেই প্রসঙ্গে শাকিবের (Shakib Al Hassan) দাবি, তিনি ওই অনুষ্ঠানে শুধু শান্তি এবং বাংলাদেশের উন্নতির কথা বলেছিলেন। তাই তাঁর কোনও অনুশোচনা নেই।

দেশে ফেরার জন্য আগের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র, আইন ও ক্রীড়া মন্ত্রক এবং পুলিশের কাছেও আইনজীবীর মাধ্যমে আবেদন করেছিলেন বলে জানিয়েছেন শাকিব (Shakib Al Hassan)। তাঁর অভিযোগ, তাঁকে যে সব মামলায় অভিযুক্ত করা হয়েছে, সেগুলি ‘মনগড়া’। কিন্তু সেই আবেদনের কোনও উত্তর পাননি তিনি। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি কথা বলে দেশে ফেরার বিষয়ে আলোচনা করতে চান শাকিব।

তবে বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থান বেশ কঠোর। তারেক রহমানের প্রেস সচিব এ এ এম সালেহ বলেছেন, ‘বাংলাদেশের মানুষের হৃদয়ে শাকিব আল হাসানের (Shakib Al Hassan) সমর্থন ফেরানোর জন্য বর্তমান সরকারের কিছুই করার নেই।’

তিনি আরও বলেন, ‘পরিচয় বা মর্যাদা যা-ই হোক, বাংলাদেশের দেশের আইন সবার জন্য সমান। আইনের চোখে শাকিব আল হাসান (Shakib Al Hassan)একজন অভিযুক্ত ব্যক্তি এবং বাংলাদেশের আদালতের সামনে আত্মসমর্পণ করে তাঁকে বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে।’

দেখুন: শিল্পবান্ধব বাংলাই আমাদের লক্ষ্য: মৌমিতা বিশ্বাস মিশ্র

শাকিব (Shakib Al Hassan) জানিয়েছেন, গত দেড় বছর ধরে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টও তদন্তের কারণে বন্ধ রয়েছে। তাঁর বাবা-মা বাংলাদেশে থাকেন এবং গত দু’বছরে তাঁদের সঙ্গে দেখা করতে পারেননি। তাঁর কথায়, ‘আমাদের সকলের জন্যই সময়টা কঠিন ছিল। তবে আমরা টিকে আছি।’ দেশের মাটিতে শেষ বার বাংলাদেশের হয়ে খেলতে চান শাকিব। কিন্তু তার আগে রাজনৈতিক এবং আইনি জটিলতা কাটানোই তাঁর কাছে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment