---Advertisement---

বিশ্বকাপের পর চমক ভিনি জুনিয়রের! অস্ত্রোপচার করে মুখের ভোলবদল, হতবাক ভক্তরা

By Suman Debnath

July 22, 2026 12:05 PM

বিশ্বকাপের পর চমক ভিনি জুনিয়রের! অস্ত্রোপচার করে মুখের ভোলবদল, হতবাক ভক্তরা

---Advertisement---


বিশ্বকাপে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর মাঠের বাইরে হইচই ফেলে দিলেন ভিনিসিয়াস জুনিয়র।তবে এবার ফুটবলের জন্য নয়, বরং সম্পূর্ণ বদলে যাওয়া মুখের কারণে। রিয়াল মাদ্রিদের তারকার নতুন ছবি প্রকাশ্যে আসতেই সমাজ মাধ্যমে শুরু হয়েছে তুমুল আলোচনা। অনেকেরই প্রশ্ন— এ কি সত্যিই সেই ভিনি?

ব্রাজিলের বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, বিশ্বকাপ শেষ হওয়ার পর দেশে ফিরেই ‘চিন হারমোনাইজেশন’ (Chin Harmonisation) করিয়েছেন ২৬ বছরের এই ফরোয়ার্ড। গোইয়ানিয়ার একটি ক্লিনিকে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে বলে খবর। এরপর থেকেই তাঁর চোয়াল ও থুতনির গঠনে স্পষ্ট পরিবর্তন দেখা যাচ্ছে।

বিশ্বকাপে ব্রাজিলের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। শেষ ষোলোতেই নরওয়ের কাছে হেরে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের। যদিও ব্যক্তিগতভাবে ভিনিসিয়াস পাঁচ ম্যাচে চারটি গোল ও একটি অ্যাসিস্ট করে নজর কেড়েছিলেন। তবু দলের ব্যর্থতার হতাশা কাটার আগেই তাঁর নতুন চেহারা এখন ফুটবল দুনিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু।

কী এই ‘চিন হারমোনাইজেশন’?

বিশেষজ্ঞদের মতে, চিন হারমোনাইজেশন এমন একটি প্রসাধনী পদ্ধতি, যার মাধ্যমে থুতনি ও চোয়ালের গঠন মুখের বাকি অংশের সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়। এটি অস্ত্রোপচারের মাধ্যমেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে অস্ত্রোপচার ছাড়াই ফিলার বা অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও করা সম্ভব। উদ্দেশ্য একটাই— মুখের গঠনকে আরও ভারসাম্যপূর্ণ ও আকর্ষণীয় করে তোলা।

ভিনিসিয়াসের ক্ষেত্রে গোটা প্রক্রিয়াটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে সম্পন্ন করা হয়। ক্লিনিকের কর্মীদের ছবি তোলা বা কোনো তথ্য বাইরে প্রকাশের উপরও নিষেধাজ্ঞা ছিল বলে জানা গিয়েছে।

এরই মধ্যে নতুন চেহারার ছবি ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। কেউ বলছেন, তাঁকে আগের চেয়ে আরও স্মার্ট লাগছে। আবার অনেকের মতে, প্রথম দেখায় তাঁকে চেনাই কঠিন। বিশ্বকাপের হতাশা ভুলে এবার নতুন লুকে প্রাক-মরসুমের প্রস্তুতিতে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার অপেক্ষায় রয়েছেন ব্রাজিলিয়ান তারকা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment