বরাক তরঙ্গ, ২২ জুলাই : নাজিরায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় বুধবার দুপুর পর্যন্ত মোট ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকারী দল এখনও তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৫৫ জন এখনও নিখোঁজ রয়েছেন।
মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা এবং নাজিরার বিধায়ক ময়ূর বরগোহাঁই জানিয়েছেন, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও নিখোঁজের প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসন, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থাগুলি নিখোঁজদের সন্ধানে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে।
Leave a Comment