---Advertisement---

১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা, জবাব দেবেন মুখ্যমন্ত্রী

By Suman Debnath

July 22, 2026 2:15 PM

১৪ বছর পর বিধানসভায় স্বরাষ্ট্র বাজেট নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা, জবাব দেবেন মুখ্যমন্ত্রী

---Advertisement---


দীর্ঘ ১৪ বছর পর রাজ্য বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট নিয়ে পৃথক ও পূর্ণাঙ্গ আলোচনা শুরু হল বুধবার। মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিতর্কের শেষে জবাবি ভাষণ দেবেন। ২০১২ সালের পর এই প্রথম স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বিস্তারিত আলোচনার জন্য বিধানসভায় তোলা হয়েছে। ফলে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ প্রশাসনের কাজকর্ম, অভ্যন্তরীণ নিরাপত্তা-সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিধায়কদের বিস্তারিত মতামত ও সরকারের অবস্থান তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

প্রায় তিন ঘণ্টার এই আলোচনার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায়। শাসক ও বিরোধী—উভয় পক্ষ মিলিয়ে মোট ১২ জন বিধায়ক এই বিতর্কে অংশ নেবেন। তাঁদের বক্তব্যের পর প্রায় ৪৫ মিনিটের জবাবি ভাষণ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর বক্তব্যে বিরোধীদের উত্থাপিত বিভিন্ন প্রশ্নের জবাবের পাশাপাশি রাজ্যের আইন-শৃঙ্খলা, পুলিশি পরিকাঠামো এবং স্বরাষ্ট্র দফতরের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট হতে পারে বলে বিধানসভা সূত্রে খবর।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment