---Advertisement---

আগস্ট মাসে হতে চলেছে বড়সড় জঙ্গি হামলা! সমাজমাধ্যমে পোস্ট সামনে আসতেই তৎপর মুম্বাই পুলিশ

By Suman Debnath

August 5, 2026 5:10 PM

আগস্ট মাসে হতে চলেছে বড়সড় জঙ্গি হামলা! সমাজমাধ্যমে পোস্ট সামনে আসতেই তৎপর মুম্বাই পুলিশ

---Advertisement---


সোশ্যাল মিডিয়ায় এক্স হ্যান্ডলে একটি পোস্ট। আর সেই পোস্টকে ঘিরে তৎপর হয়ে উঠল মুম্বাই পুলিশ। কি ছিল সেই পোস্টে ওই পোস্টে দাবি করা হয়েছে, আগস্ট মাসে মুম্বাই-সহ দেশের বিভিন্ন অংশে বড় ধরনের জঙ্গি হামলা হতে পারে। বিষয়টি সামনে আসতেই পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, @AstroPrashnath9 নামে একটি এক্স হ্যান্ডল থেকে পোস্টটি করা হয়েছিল। সেই পোস্টে দাবি করা হয়, ২০২৬ সালের ৯ থেকে ১৮ আগস্টের মধ্যে কোনও ঘটনা ঘটতে পারে। এই সময় পাকিস্তানি জঙ্গিদের তরফে বড়সড় হামলা হতে পারে। সেই পোস্টে লেখা হয়েছে, ‘২০২৬ সালের আগস্ট মাসে ভারতকে সতর্ক থাকতে হবে। ৯-১৮ আগস্ট অত্যন্ত বিপজ্জনক সময়। বড়সড় জঙ্গি হামলার সম্ভাবনা রয়েছে।’

আরও পড়ুন:  ‘আলোচনা ও কূটনীতির মাধ্যমে সব সংঘাতের সমাধান সম্ভব’, পশ্চিম এশিয়ায় শান্তির বার্তা মোদীর

পরে @tstark86v1 নামে আরেকজন এক্স হ্যান্ডল ব্যবহারকারী ওই পোস্টটিতে মুম্বাই পুলিশকে ট্যাগ করে বিষয়টি নজরে আনেন। এরপরেই পুলিশের সোশ্যাল মিডিয়া মনিটরিং টিম বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানায়। এরপরেই পুলিশ দ্রুত তদন্ত শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার টিম পোস্টটির সত্যতা যাচাই করেছে। এর পাশাপাশি, পোস্টটি কে করেছেন এর পিছনে কোনও বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ছিল কি না নাকি শুধুমাত্র আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে এটি করা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: ইউপিআইতে ২০০০ টাকার বেশি পেমেন্ট হলেই দিতে হবে চার্জ! সংসদে আসছে নতুন বিল?

মুম্বাই পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত এই পোস্টের কোনও সত্যতা প্রমাণিত হয়নি। তদন্ত চলাকালীন সাধারণ মানুষকে কোনও গুজবে কান না দেওয়ার কথা বলা হয়েছে। সেই সঙ্গে সরকারি সূত্র থেকে প্রকাশিত তথ্যের উপরে শুধুমাত্র ভরসা রাখার কথা জানানো হয়েছে। পুলিশের বক্তব্য, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য আতঙ্ক সৃষ্টি করতে পারে। তাই নিরাপত্তা সংক্রান্ত যে কোনও খবরের ক্ষেত্রে নাগরিকদের সতর্ক ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

আরও পড়ুন:  সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ: যন্তর মন্তরে বিক্ষোভে অশান্তি,  সরকার  আর পুলিশের জবাব তলব হাইকোর্টের

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment