পুলিশের সঙ্গে কানওয়ারিয়াদের বচসা, তা থেকে বিক্ষোভ, অবশেষে ক্ষমা চাইল প্রশাসন

By kolamkotha.com

August 22, 2026 1:55 PM


যোগী রাজ্যে (Uttar Pradesh)পুলিশি বাধার মুখে পড়েছিলেন কানওয়ারিয়া (Kanwariyas)। পুলিশি বাধা দেওয়ার জন্য বিক্ষোভ সামিল হন উত্তরপ্রদেশের(Uttar Pradesh) হরদই জেলার বিলগ্রাম থেকে আসা কয়েকশো কানওয়ারিয়া (Kanwariyas) যাত্রীরা। অবশেষে জেলা প্রশাসনের(Uttar Pradesh) আধিকারিকদের তরফে ক্ষমা চাওয়া হয়েছে। আধিকারিকদের ক্ষমা চাওয়ার পর শনিবার গভীর রাতে সেই বিক্ষোভ প্রত্যাহার করে নেন কানওয়ারিয়ারা (Kanwariyas)। এদিন প্রশাসনের তরফে এই কথা জানানো হয়েছে।

জানা গিয়েছে, কানওয়ারিয়ারা (Kanwariyas) বাবা গৌরীশঙ্কর মন্দিরে জলাভিষেক করার জন্য যাচ্ছিলেন তাঁরা। পথে কনৌজের (Uttar Pradesh)একটি মঠে জড়ো হন সকলে। কিন্তু রাস্তার উপর দিয়ে বিদ্যুতের তার চলে যাওয়ায় পুলিশ তাঁদের শোভাযাত্রা এবং ডিজে নিয়ে শহরে ঢুকতে বাধা দেয়। পুলিশের দাবি ছিল, রাস্তার উপরে থাকা বিদ্যুতের তারের জন্য ডিজে নিয়ে শোভাযাত্রা শহরে ঢোকা সম্ভব নয়। এই ঘটনার প্রতিবাদেই কানওয়ারিয়ারা (Kanwariyas) বিক্ষোভ শুরু করেন।

আরও পড়ুন:  'আমরা কখনও প্রতিযোগিতাকে ভয় পাই না', একচেটিয়া ব্যবসার অভিযোগে মাস্ককে পাল্টা জবাব রিলায়্যান্সের

আরও পড়ুন: শিলিগুড়িতে বিমল গুরুংদের সঙ্গে বৈঠকে অমিত শাহ, আলোচনায় পাহাড়ের সমস্যা

এই ঘটনাকে কেন্দ্র করে কানওয়ারিয়াদের (Kanwariyas)সঙ্গে পুলিশের বচসা শুরু হয়। বিক্ষোভ চলাকালীন এক কানওয়ারিয়াকে (Kanwariyas) এক পুলিশকর্মী মারধর করে বলে অভিযোগ। এরপর পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন বিক্ষোভকারীরা (Kanwariyas)। অভিযুক্ত পুলিশকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তাঁরা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছন অতিরিক্ত জেলাশাসক দেবেন্দ্র সিং এবং অতিরিক্ত পুলিশ সুপার অজয় কুমার। তাঁরা কানওয়ারিয়াদের (Kanwariyas) সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের তরফে দেবেন্দ্র সিং ঘটনার জন্য তাঁদের কাছে ক্ষমা চান এবং দুর্ব্যবহার ও মারধরের অভিযোগ তদন্ত করে দেখা হবে বলে জানান। দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন:  ১৬ আগস্ট থেকে সংসদে ৩ দিনের বিশেষ অধিবেশন

আরও পড়ুন: ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত! ট্রাম্প সরকারের নীতি বাতিল করল মার্কিন আদালত

প্রায় দু’ঘন্টা ধরে আলোচনার পর বিক্ষোভ তুলে নেন কানওয়ারিয়ারা (Kanwariyas)। এরপর তাঁরা বাবা গৌরীশঙ্কর মন্দিরে উদ্দেশে রওনা দেন। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও পুলিশকর্মী বা আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়েছে কি না তা জানানো হয়নি।

 

দেখুন: আজ কেরলে ঐতিহ্যবাহী নৌকাবাইচের প্রতিযোগিতা

 

 

Related Stories

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

সপ্তম বেতন কমিশনের আওতায় আরও কর্মীরা! রাজ্যের সাহায্যপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় ও শিক্ষা পর্ষদের কর্মীদের বেতন পর্যালোচনার সিদ্ধান্ত

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

No comments to show.

Leave a Comment