রাহুলের বাড়িতে বিকেলে চা-চক্র, জ্ঞানেশ বিরোধী আন্দোলনের রূপরেখা তৈরিতে বৈঠক

By Suman Debnath

October 13, 2026 10:30 AM

রাহুলের বাড়িতে বিকেলে চা-চক্র, জ্ঞানেশ বিরোধী আন্দোলনের রূপরেখা তৈরিতে বৈঠক


বিরোধী সাংসদদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঠিক করতে মঙ্গলবার বৈঠকে বসছে বিরোধী মঞ্চ ‘ইন্ডিয়া’। বিরোধী সাংসদদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিদের চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার বিকেলে দিল্লিতে তাঁর বাসভবনে এই চা-চক্রের আয়োজন করা হয়েছে। তার আগে যৌথ সাংবাদিক বৈঠক করবেন বিরোধী জোটের নেতারা। সেখানে থেকেই আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে।


[ad_2]

আরও পড়ুন:  যৌন হেনস্থার অভিযোগের মধ্যেই পুলিশ আধিকারিকের পদোন্নতি! এফআইআর না হওয়ায় প্রশ্ন, কী বলছে দিল্লি পুলিশ?

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment