তামিলনাড়ুর কার্তিগাই দীপম বিতর্কে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভক্তরা, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ

By Suman Debnath

November 25, 2026 11:45 AM

তামিলনাড়ুর কার্তিগাই দীপম বিতর্কে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ভক্তরা, আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ


তামিলনাড়ুর মাদুরাইয়ের থিরুপরঙ্কুন্দ্রম পাহাড়ে (Thirupparankundram Hill) কার্তিগাই দীপমের প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে বিতর্ক এবার সুপ্রিম কোর্টে (Supreme Court)। ২৪ নভেম্বর পাহাড়ের বিতর্কিত পাথরের স্তম্ভে প্রদীপ জ্বালানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু সেখানে প্রদীপ জ্বালানো হয়নি বলে অভিযোগ করেছেন হিন্দু ধর্মাবলম্বী কয়েকজন আবেদনকারী। তাঁদের দাবি, আদালতের নির্দেশ কার্যকর না করে তা এড়িয়ে যাওয়ার চেষ্টা হয়েছে। অভিযোগ শুনে আবেদন জমা দিতে বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। জানিয়েছেন, তার ভিত্তিতে উপযুক্ত নির্দেশ দেওয়া হবে।

শীর্ষ আদালতের নির্দেশ ছিল, ২৪ নভেম্বর কার্তিগাই দীপম উপলক্ষে থিরুপরঙ্কুন্দ্রম পাহাড়ের উপর অবস্থিত ‘দীপথুন’ (Deepathoon) নামে পরিচিত পাথরের স্তম্ভে বিশেষ প্রদীপ জ্বালানো যাবে। চলতি বছরের জন্য এককালীন অনুমতি দিয়েছিল আদালত। তবে এই অনুমতিকে কোনও স্থায়ী ধর্মীয় অধিকার বা জমির মালিকানার স্বীকৃতি হিসেবে গণ্য করা যাবে না বলেও স্পষ্ট করেছিল বিচারপতিরা।

কিন্তু মঙ্গলবার সন্ধ্যায় বিতর্কিত স্তম্ভে প্রদীপ জ্বলেনি। তার পরিবর্তে পাহাড়ের প্রচলিত স্থান উচি পিল্লাইয়ার দীপ মণ্ডপমে (Uchi Pillaiyar Deepa Mandapam) কার্তিগাই দীপমের প্রদীপ জ্বালানো হয়। অর্থাৎ বহুদিন ধরে চলে আসা রীতি বজায় থাকলেও সুপ্রিম কোর্টের নির্দেশে উল্লেখ করা নির্দিষ্ট স্থানে প্রদীপ জ্বালানো হয়নি।

আরও পড়ুন:  এবার নয়াদিল্লি সফরে মমতা-অভিষেক, জ্ঞানেশের বিরুদ্ধে আন্দোলন জোরদার করার কৌশল

কী নিয়ে বিতর্ক থিরুপরঙ্কুন্দ্রম পাহাড়ে?

মাদুরাইয়ের বিখ্যাত সুব্রহ্মণ্যস্বামী মন্দির (Arulmigu Subramaniaswamy Temple) সংলগ্ন এই পাহাড়ে কার্তিগাই দীপমের প্রদীপ কোথায় জ্বালানো হবে, তা নিয়েই মূল বিরোধ। এতদিন পাহাড়ের নিচের দিকে উচি পিল্লাইয়ার মন্দির সংলগ্ন দীপ মণ্ডপমে প্রদীপ জ্বালানো হত।

কিন্তু কয়েকটি হিন্দু সংগঠন পাহাড়ের উপরের দিকে অবস্থিত প্রাচীন পাথরের স্তম্ভ ‘দীপথুন’-এও প্রদীপ জ্বালানোর দাবি তোলে। ওই স্তম্ভের কাছেই রয়েছে সিকান্দার বাদুশা দরগা (Sikandar Badusha Dargah)। ফলে প্রদীপ জ্বালানোর স্থান নিয়ে ধর্মীয় ও প্রশাসনিক বিরোধ তৈরি হয়েছে।

২০ নভেম্বর সুপ্রিম কোর্ট এক বছরের জন্য বিশেষ অনুমতি দেওয়ার পরেও ২৪ নভেম্বর নির্দিষ্ট স্থানে প্রদীপ জ্বালানো না হওয়ায় বিষয়টি ফের আইনি লড়াইয়ের কেন্দ্রে চলে এসেছে।

আরও পড়ুন:  Supreme Court On Cousin Marriage | নিকট আত্মীয়ের বিয়ে নিয়ে কেন্দ্রকে নোটিস

এর আগে মাদ্রাজ হাই কোর্টের মাদুরাই বেঞ্চও (Madurai Bench of Madras High Court) ২৪ নভেম্বর সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করার কথা জানিয়েছিল। পাহাড়ে নিষেধাজ্ঞা জারির ঘটনায় আটক ব্যক্তিদের মুক্তির নির্দেশও দিয়েছিল আদালত।

এবার শীর্ষ আদালতে আবেদনকারীদের অভিযোগের ভিত্তিতে কী নির্দেশ দেওয়া হয়, সেদিকেই নজর রয়েছে। প্রদীপ জ্বালানোকে কেন্দ্র করে তৈরি হওয়া এই বিরোধে প্রশাসনের ভূমিকা এবং আদালতের নির্দেশ কার্যকর করার প্রশ্নও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover







-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment