সংবিধান দিবসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধী ও ‘দিমাগী নকশাল’দের নিশানা মোদীর

By Suman Debnath

November 26, 2026 2:00 PM

সংবিধান দিবসে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধী ও ‘দিমাগী নকশাল’দের নিশানা মোদীর


সংবিধান দিবসে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর নিশানায় প্রধান বিরোধী দল কংগ্রেস। ‘দিমাগী নকশাল’ বলে কটাক্ষ করলেন বিরোধী শিবিরের একাংশকে। বৃহস্পতিবার সংবিধান দিবস উপলক্ষে বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত তাঁর লেখা নিবন্ধ প্রকাশিত হয়েছে। সেখানে মহিলা সংরক্ষণ বিল নিয়ে বিরোধীদের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন তিনি। তবে তাঁর স্পষ্ট বার্তা, মহিলাদের অধিকার ও আইনসভায় তাঁদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার পথে কোনও বাধাকেই গুরুত্ব দেওয়া হবে না।

বাদল অধিবেশন শেষ না করে মুলতুবি রেখেছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। রাজনৈতিক মহলে জল্পনা, চলতি মাসের শেষ দিকে অথবা ডিসেম্বরের গোড়ায় ফের সংসদের অধিবেশন ডেকে মহিলা সংরক্ষণ বিল পাস করানোর উদ্যোগ নিতে পারে কেন্দ্র। সরকারি সূত্রের দাবি, বিলটি পাস করানোর জন্য প্রয়োজনীয় সমর্থন ইতিমধ্যেই জোগাড় হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন:  জামশেদপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত ৪, নিহতদের মধ্যে রয়েছে মন্ত্রীর মেয়েও

উল্লেখ্য, গত এপ্রিলে লোকসভায় সংখ্যাগরিষ্ঠতার অভাবে মহিলা সংরক্ষণ বিল পাস করাতে ব্যর্থ হয়েছিল মোদী সরকার। আইনসভায় মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করতে না-পারাকে ‘লজ্জাজনক’ অ্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, মহিলাদের গুরুত্বপূর্ণ অবদানকে স্বীকৃতি না দিলে সংবিধানের যাত্রা অসম্পূর্ণ থেকে যাবে। বছরের গোড়ায় বিলটি পাস না হওয়া নিয়ে নিবন্ধে আপেক্ষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: ভারতীয় পণ্যে শুল্ক নিয়ে নতুন চাল আমেরিকার, চুক্তি হলে হতে পারে ১৭%!

প্রধানমন্ত্রীর অভিযোগ, আইনসভায় মহিলাদের পর্যাপ্ত প্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে বিল আনা হলেও একটি বিরোধী দলের বাধায় তা পাস করানো সম্ভব হয়নি। সরাসরি কোনও দলের নাম না নিলেও তাঁরে নিশানায় যে কংগ্রেস, তা মনে করছেন রাজনৈতিক মহল। মোদীর বক্তব্য, প্রধান বিরোধী দল বিরোধিতা করার চেয়েও বেশি অবরোধের রাজনীতি করে। তবে দ্বিতীয় বার বিলটি সংসদে পেশ করা হলে বিরোধী শিবিরের কয়েকটি দলে সমর্থন পাওয়া যেতে পারে বলে আশাবাদী কেন্দ্র। সেই সম্ভাবনাকে সামনে রেখেই বিরোধীদের বিরুদ্ধে আক্রমণের পাশাপাশি মহিলা ভোটারদের উদ্দেশেও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন:  Odisha Murder Case | মঙ্গলসূত্র বন্ধক রেখে স্বামীকে খুনের অভিযোগ

দেশের নারীশক্তিকে আশ্বস্ত করে মোদী লিখেছেন, তাঁদের ন্যায়বিচার এবং প্রাপ্য অধিকার নিশ্চিত করার পথে কোনও শক্তিই সরকারকে আটকাতে পারবে না।মহিলা সংরক্ষণের প্রশ্নে কেন্দ্র যে পিছিয়ে আসবে না, সেই বার্তাই দিতে চেয়েছেন তিনি।

নিবন্ধে নকশালবাদ প্রসঙ্গেও সরব হয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর দাবি, দেশকে নকশালমুক্ত করার ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সাফল্য এসেছে। এক সময় নকশালপন্থীরা আদিবাসী অধ্যুষিত এলাকার দরিদ্র মানুষের সংবিধানপ্রদত্ত অধইকার কেড়ে নিয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি। তবে নকশালবাদের অবসান ঘটলেও দেশের উন্নয়নের পথে বাধা হয়ে রয়েছেন এক শ্রেণির মানুষ। তাঁদেরই ‘দিমাগী নকশাল’ বলে কটাক্ষ করেছেন মোদী।তাঁর অভিযোগ, এই মানসিকতার মানুষেরা দেশের উন্নয়নের গতি স্তব্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

দেখুন:

Suman Debnath

Journalist

Related Stories

বাংলার সড়ক ও সেতু উন্নয়নে বিপুল কেন্দ্রীয় বিনিয়োগের আশ্বাস গডকরির, একগুচ্ছ নতুন প্রকল্পের দাবি মুখ্যমন্ত্রীর

বাংলার সড়ক ও সেতু উন্নয়নে বিপুল কেন্দ্রীয় বিনিয়োগের আশ্বাস গডকরির, একগুচ্ছ নতুন প্রকল্পের দাবি মুখ্যমন্ত্রীর

গঙ্গার উপর দিয়ে রোপওয়েতে জুড়বে দক্ষিণেশ্বর-বেলুড়, কার্শিয়াং-দার্জিলিং প্রকল্পেও গতি

গঙ্গার উপর দিয়ে রোপওয়েতে জুড়বে দক্ষিণেশ্বর-বেলুড়, কার্শিয়াং-দার্জিলিং প্রকল্পেও গতি

‘স্বঘোষিত সাংবাদিকেরা স্বীকৃত সাংবাদিকদের মতো সুরক্ষা না-ও পেতে পারেন’, দিল্লিতে বিক্ষোভ-কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের বড় মন্তব্য

‘স্বঘোষিত সাংবাদিকেরা স্বীকৃত সাংবাদিকদের মতো সুরক্ষা না-ও পেতে পারেন’, দিল্লিতে বিক্ষোভ-কাণ্ডের শুনানিতে সুপ্রিম কোর্টের বড় মন্তব্য

অভিষেকের আমতলার দপ্তর ভাঙা মামলায় স্বস্তি, ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

অভিষেকের আমতলার দপ্তর ভাঙা মামলায় স্বস্তি, ১৫ ডিসেম্বর পর্যন্ত স্থগিতাদেশের মেয়াদ বাড়াল হাইকোর্ট

মেডিক্যাল কলেজের অশান্তির তদন্তে তিন ইন্টার্নকে তলব, নিরপেক্ষ তদন্তের দাবিতে পাল্টা থানায় চিকিৎসকরা

মেডিক্যাল কলেজের অশান্তির তদন্তে তিন ইন্টার্নকে তলব, নিরপেক্ষ তদন্তের দাবিতে পাল্টা থানায় চিকিৎসকরা

মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় সিদ্ধান্ত? ৩০ নভেম্বর ফের বসছে লোকসভা, ২ ডিসেম্বর রাজ্যসভা

মহিলা সংরক্ষণ ও আসন পুনর্বিন্যাস নিয়ে বড় সিদ্ধান্ত? ৩০ নভেম্বর ফের বসছে লোকসভা, ২ ডিসেম্বর রাজ্যসভা

No comments to show.

Leave a Comment