কেন্দ্রের কাছে আশ্বাশ পেয়ে ২৬ দিনের মাথায় অনশন তুলে নিলেন সমাজকর্মী তথা পরিবেশবিদ সোনম ওয়াংচুক। শুক্রবার সকালে সমাজমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে তিনি জানান, দীর্ঘ আলোচনার পর অবশেষ সরকার লিখিত প্রতিশ্রুতি দেওয়ায় অনশন প্রত্যাহার করেছেন। মূলত তিনটি আশ্বাস পাওয়ায় তিনি এই অনশন তুলে নিয়েছেন বলে জানিয়েছেন।
ওয়াংচুকের দাবি, প্রথমত যন্তর মন্তরে শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়া প্রতিবাদকারীদের বিরুদ্ধে কোনও মামলা দায়ের করা হবে না বলে কেন্দ্র লিখিত আশ্বাস দিয়েছে। দ্বিতীয়ত, ২০ জুলাই সংসদ অভিযানে অংশগ্রহণকারী আন্দোলনকারীদের বিরুদ্ধেও কোনও আইনি ব্যবস্থা নেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তৃতীয়ত, দেশের পরীক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটি ও দুর্বলতা নিয়ে সংসদে সরকার ও বিরোধী দলগুলির মধ্যে আলোচনা হবে বলেও কেন্দ্র লিখিতভাবে আশ্বাস দিয়েছে। পাশাপাশি, নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করা পড়ুয়াদের পরিবারের জন্য পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হচ্ছে বলেও জানিয়েছে সরকার।
ভিডিওতে ওয়াংচুক বলেন, গত দু’দিন ধরে তিনি সরকারের সঙ্গে আলোচনায় ছিলেন এবং লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত অনশন ভাঙতে রাজি হননি। সেই কারণেই তাঁকে আর দু’দিন অনশন চালিয়ে যেতে হয়েছে। অবশেষে সরকার লিখিত প্রতিশ্রুতি দেওয়ায় তিনি অনশন প্রত্যাহার করেন।
END OF HUNGER… BEGINNING OF ACCOUNTABILITY…!
Sonam Wangchuk ends his fast after 26 days upon getting assurance from the government and members of parliament of all political parties that the issue of accountability in the failing examination system will be discussed on the… pic.twitter.com/0C9YX5VlsL— Sonam Wangchuk (@Wangchuk66) July 24, 2026
এদিকে বৃহস্পতিবার রাত ১১টা ৫০ মিনিটে সমাজমাধ্যমে একটি ভিডিওবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, নিট কাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করতে সরকার ফাস্ট ট্র্যাক আদালত গঠনের লক্ষ্যে একটি খসড়া বিল তৈরি করেছে। তিনি জানান, শুক্রবার সেই বিল নিয়ে মন্ত্রীসভার বৈঠকে আলোচনা হবে এবং আগামী সোমবার সংসদে তা পেশ করানোর চেষ্টা করা হবে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যায় সেই উদ্দেশেই এই পদক্ষেপ। এই ঘোষণার পরই গুরুগ্রামের হাসপাতালে চিকিৎসাধীন ওয়াংচুক অনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেন।
অনশন ভাঙার পর প্রধানমন্ত্রী সমাজমাধ্যমে ওয়াংচুককে উদ্দেশ্য করে লেখেন, তিনি যেন চিকিৎসকদের পরামর্শ মেনে দ্রুত সুস্থ হয়ে ওঠেন এবং স্বাভাবিক জীবনে ফিরে আসেন। টানা অনশনের কারণে তাঁর ওজন অনেকটাই কমে গিয়েছে, সে কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন।
मैं सोनम जी से आग्रह करता हूँ की वो डॉक्टरों की सलाह के अनुसार अपनी दिनचर्या रखें और जल्द से जल्द अपना पुराना वज़न फिर से प्राप्त करें।
मैं प्रभु से प्रार्थना करता हूँ कि सोनम जी स्वस्थ रहें।@Wangchuk66 @GitanjaliAngmo
— Narendra Modi (@narendramodi) July 23, 2026
অন্যদিকে, ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও আন্দোলন থেকে সরে আসেনি ককরোচ জনতা পার্টি। দলের প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ওয়াংচুকের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত যন্তর মন্তরে তাঁদের আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচি চলবে।
Leave a Comment