---Advertisement---

অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক! মোদীর বার্তার নড্ডা-জিতেন্দ্রর উপস্থিতিতে শেষ ২৬ দিনের প্রতিবাদ

By Suman Debnath

July 24, 2026 1:35 AM

অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক! মোদীর বার্তার নড্ডা-জিতেন্দ্রর উপস্থিতিতে শেষ ২৬ দিনের প্রতিবাদ

---Advertisement---

২৬ দিনের অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক। মোদীর ফেসবুক লাইভে কড়া পদক্ষেপের আশ্বাসের পর মেদান্তায় জেপি নাড্ডা ও জিতেন্দ্র সিং-এর উপস্থিতিতে অনশনের অবসান। শর্ত জানাবেন ভিডিওতে।

গুরুগ্রাম: টানা ২৬ দিনের অনশনের অবসান ঘটিয়ে অবশেষে খাবার মুখে তুললেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। বৃহস্পতিবার গভীর রাতে গুরুগ্রামের (Gurugram) মেদান্তা হাসপাতালে (Medanta Hospital) কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা (J.P. Nadda) ও প্রধানমন্ত্রীর দপ্তরের প্রতিমন্ত্রী ডাঃ জিতেন্দ্র সিং (Dr. Jitendra Singh)-এর উপস্থিতিতে তিনি তাঁর ২৬ দিনের অনশন ভাঙেন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) ফেসবুক লাইভে (Facebook Live) প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস দেন। এরপরই অনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেন সোনম।

নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) সোনম লেখেন, “এইমাত্র কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা, ডাঃ জিতেন্দ্র সিং এবং লেহ লাদাখের (Leh Ladakh) শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে অবশেষে ২৬ দিন পর আমার অনশন ভাঙলাম। এর আগে বিভিন্ন রাজনৈতিক দলের ৬৫ জন সাংসদ আমার সঙ্গে দেখা করেছেন বা চিঠি লিখে অনশন ভাঙার অনুরোধ করেছেন। দীর্ঘ আলোচনার পর বিভিন্ন শর্তের ভিত্তিতে এবং দেশে সম্ভাব্য হিংসার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শীঘ্রই একটি ভিডিওতে শর্তগুলো বিস্তারিত জানাব।”

আরও পড়ুন:  পুলিশি নিগ্রহের ভিডিও দেখার সময় নেই: ছাত্রদের কথা কানেই তুলল না সুপ্রিম কোর্ট, NEET-ক্ষোভ আরও তীব্র
অনশন ভাঙলেন সোনম! ২৬ দিন পর মোদীর বার্তায় মেদান্তায় শেষ হলো প্রতিবাদ

সোনম আরও লেখেন, “ইতিমধ্যে আমি সবাইকে অনুরোধ করছি, কোথাও যেন কোনও ধরনের হিংসা না হয়, সে বিষয়ে অত্যন্ত সতর্ক থাকুন।”

উল্লেখ্য, নিট (NEET) প্রশ্নফাঁস ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের (Dharmendra Pradhan) পদত্যাগের দাবিতে গত ২৮ জুন থেকে যন্তর মন্তরে (Jantar Mantar) অনশন শুরু করেছিলেন সোনম। পরে তাঁকে সফদরজং হাসপাতালে (Safdarjung Hospital) নিয়ে যাওয়া হলে স্ত্রী গীতাঞ্জলীর (Gitanjali) আবেদনে দিল্লি হাইকোর্ট (Delhi High Court) তাঁকে মেদান্তায় স্থানান্তরিত করার নির্দেশ দেয়। বৃহস্পতিবার রাতে মোদীর বার্তা এবং দুই কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতেই অবসান ঘটল এই দীর্ঘ অনশনের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News

Google News

এবং Google Discover

Google Discover

-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন:  গেস্ট হাউস হচ্ছে একদা কেজরির বাংলো, অতীত শিশমহল

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

মধ্যরাতে ফেসবুক লাইভে মোদীর চমক! শুক্রবার ক্যাবিনেটে প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস

মধ্যরাতে ফেসবুক লাইভে মোদীর চমক! শুক্রবার ক্যাবিনেটে প্রশ্নফাঁসে কড়া পদক্ষেপের আশ্বাস

রাসবিহারী বসুর ভিটেয় সুলভ শৌচালয়! ‘বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দাও’, দাবি বিজেপি বিধায়কের

রাসবিহারী বসুর ভিটেয় সুলভ শৌচালয়! ‘বুলডোজার চালিয়ে গুঁড়িয়ে দাও’, দাবি বিজেপি বিধায়কের

‘লাঠিপেটা বন্ধ হোক, মেধার পুরস্কার চাই’! নিট-বিক্ষোভে সরব সচিন-শুভমন-ধাওয়ানেরা, মুখ খুললেন বিন্দ্রাও

‘লাঠিপেটা বন্ধ হোক, মেধার পুরস্কার চাই’! নিট-বিক্ষোভে সরব সচিন-শুভমন-ধাওয়ানেরা, মুখ খুললেন বিন্দ্রাও

আত্মঘাতী পড়ুয়াদের স্মরণে গাঁধী স্মৃতিতে রাহুলেরা, বাসের সামনেই ব্যারিকেড দিয়ে ‘তৎপর’ দিল্লি পুলিশ

আত্মঘাতী পড়ুয়াদের স্মরণে গাঁধী স্মৃতিতে রাহুলেরা, বাসের সামনেই ব্যারিকেড দিয়ে ‘তৎপর’ দিল্লি পুলিশ

১ অগাস্ট থেকেই মাসে ১,৫০০ টাকা! বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় আপডেট, নতুন আবেদন করবেন কীভাবে?

১ অগাস্ট থেকেই মাসে ১,৫০০ টাকা! বার্ধক্য, বিধবা ও প্রতিবন্ধী ভাতা নিয়ে বড় আপডেট, নতুন আবেদন করবেন কীভাবে?

‘বিশুদ্ধ’ পেট্রোলে আর ফেরা নয়! E20 জ্বালানি নিয়েই এগোবে দেশ, সংসদে কেন্দ্রের বড় ঘোষণা

‘বিশুদ্ধ’ পেট্রোলে আর ফেরা নয়! E20 জ্বালানি নিয়েই এগোবে দেশ, সংসদে কেন্দ্রের বড় ঘোষণা

No comments to show.

Leave a Comment