দল ও সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রুহুল্লাহ মেহদি, “ওমর অপদার্থ” তোপ দাগলনে প্রাক্তন সাংসদ

By Suman Debnath

November 4, 2026 2:43 PM

দল ও সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রুহুল্লাহ মেহদি, “ওমর অপদার্থ” তোপ দাগলনে প্রাক্তন সাংসদ

জম্মু ও কাশ্মীরের রাজনীতিতে বড়সড় রাজনৈতিক ওলটপালট। ন্যাশনাল কনফারেন্স (এনসি)-এর শীর্ষ নেতৃত্ব তথা মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর বিরুদ্ধে ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে জনগণের দেওয়া জনদেশের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতার মারাত্মক অভিযোগ তুলে দল ও লোকসভা উভয় থেকেই ইস্তফা দিলেন শ্রীনগরের সাংসদ আগা সৈয়দ রুহুল্লাহ মেহদি। মঙ্গলবার মধ্য কাশ্মীরের বুদগাম জেলার বেহেশতি জোহরা পার্কে আয়োজিত এক বিশাল জনসভায় হাজার হাজার সমর্থকের উপস্থিতিতে তিনি এই ইস্তফার কথা ঘোষণা করেন। মঞ্চ থেকেই তিনি লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে নিজের ইস্তফাপত্র পাঠিয়ে দেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে এনসি-র এই শীর্ষনেতা মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহকে সরাসরি “অপদার্থ” বলে আখ্যা দেন।তিনি অভিযোগ করেন, ২০২৪-এর নির্বাচনে ক্ষমতায় আসার পরপরই ন্যাশনাল কনফারেন্স নিজেদের সমস্ত মূল নির্বাচনী প্রতিশ্রুতি থেকে পিছিয়ে এসেছে। রুহুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, “আপনারা জনগণকে বলেছিলেন যে আপনারা তাঁদের মর্যাদা ও সাংবিধানিক অধিকারের রক্ষক। বলেছিলেন, কেউ সেই মর্যাদায় হাত দিলে তাঁর কলার ধরে টানবেন। ২০১৯ সালের ৫ আগস্ট সেই মর্যাদা ও স্বায়ত্তশাসনকে কবর দেওয়া হয়েছে। এখন আমাকে বলুন, কোথায় গেল সেই সম্মান?কোথায় গেল সেই স্বায়ত্তশাসন?”

আরও পড়ুন:  খসড়া ভোটার তালিকায় নেই রাঘবের নাম, ‘রাজনৈতিক প্রতিহিংসা’ বললেন বিজেপি সাংসদ 

আগা রুহুল্লাহ মেহদি এনসি সরকারের বিরুদ্ধে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সম্পূর্ণ ব্যর্থতার অভিযোগ তোলেন। বিশেষ করে ধারা ৩৭০ পুনরুদ্ধারের আন্দোলন, ১ লক্ষ বেকার যুবক-যুবতীর চাকরির ব্যবস্থা করা, সুষম সংরক্ষণ নীতি চালু করা, বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ প্রদান এবং বছরে ১২টি এলপিজি সিলিন্ডার দেওয়ার যে ওয়াদা করা হয়েছিল, দল তা সম্পূর্ণ ভুলে গেছে বলে তিনি জানান। রুহুল্লাহর প্রশ্ন, জম্মু ও কাশ্মীর সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে কেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ উপত্যকার সাংবিধানিক অধিকার পুনরুদ্ধারের দাবি তুলতে ভয় পাচ্ছেন? কেন উল্টে নরেন্দ্র মোদীর প্রশংসায় পঞ্চমুখ হচ্ছেন তিনি?

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment