রবিবার রাতে টাইগার শ্রফের উপরে হামলা হয়। মুম্বইয়ের জুহুতে একটি পার্ক থেকে ফুটবল ম্যাচ খেলে বেরোনোর সময় অভিনেতার গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। জানা গিয়েছে, তিন অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এই হামলা চালায়। ঘটনায় দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এই হামলার পরে সোমবার সকালেই দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ্যে এসেছে। রবিবারের ঘটনার পরিপ্রেক্ষিতে তিন অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশ। ঘটনায় ব্যবহৃত বাইকটিও উদ্ধার করা গিয়েছে বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, টাইগারের উপরে হামলার তদন্তে নেমে পুলিশ একাধিক সিসিটিভি ফুটেজ হাতে পেয়েছে। তাতে দেখা গিয়েছে, যেখানে হামলা হয়েছিল অভিনেতার উপরে, তার কাছেই একটি জায়গায় ঘোরাঘুরি করছেন দুই যুবক। তাঁদের পরনে সাদা জামা রয়েছে। একজনের মাথায় কালো টুপিও রয়েছে। যদিও, তাঁদের বিষয়ে বিস্তারিত কোনও তথ্য এখনও পুলিশের হাতে আসেনি।
এর পাশাপাশি, ঘটনায় ব্যবহৃত মোটরবাইকও পুলিশ উদ্ধার করেছে। পুলিশের দাবি, হামলার পরে পালানোর সময়ে আততায়ীরা আন্ধেরি রেলস্টেশনের কাছে বাইকটি ফেলে রেখে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, বাইকের রেজিস্ট্রেশন নম্বর মুম্বইয়ের। বাইকের রেজিস্ট্রেশন নম্বর, ইঞ্জিন ও Chassis নম্বর খতিয়ে দেখে বাইকের মালিকের খোঁজ করছে পুলিশ। কার নামে বাইক রেজিস্টার্ড তাও খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, এই ঘটনায় তিন অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে মামলা রুজু করেছে পুলিশ। খুনের চেষ্টার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে। ঘটনার তদন্তে করে দ্রুত অপরাধীদের ধরার চেষ্টা করছে মুম্বই পুলিশ।
Leave a Comment