---Advertisement---

সংসদে সৌগত রায়কে ডেপুটি লিডারের দায়িত্ব দিলেন মমতা, সুদীপকে চাপে রাখার কৌশল

By Suman Debnath

July 24, 2026 7:50 PM

সংসদে সৌগত রায়কে ডেপুটি লিডারের দায়িত্ব দিলেন মমতা, সুদীপকে চাপে রাখার কৌশল

---Advertisement---


কালীঘাট তৃণমূল কংগ্রেসের লোকসভার সংসদীয় দলের উপ-দলনেতা বা ডেপুটি লিডার করা হলো দমদমের সাংসদ সৌগত রায়কে। শুক্রবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটা দলের সমাজমাধ্যমে জানিয়েও দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুটি কারণে। এক, সৌগত রায় অভিজ্ঞ। সংসদীয় রাজনীতি সম্পর্কে পোড়খাওয়া নেতা। দুই, সংসদে সৌগত রায়কে দিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে চাপে রাখা। সুদীপ এখন তৃণমূল ত্যাগ করে এনসিপিআই দলে যোগ দিয়েছেন। আর তিনি এখন এনডিএ-কে সমর্থন করবেন। যে ২০ জন সাংসদ তৃণমূল ত্যাগ করেছেন তাঁরা এনডিএ-কে সমর্থন করবেন সংসদে। সেটা মোকাবিলা করতেই মমতা বন্দ্যোপাধ্যায় তুরুপের তাস করলেন সৌগতকেই।

শুক্রবার দলনেত্রীর সিদ্ধান্তেই এই পদক্ষেপ করা হয়েছে। সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলনেতা থাকলেও সৌগত রায় তাঁকে যোগ্য সঙ্গ দেবেন বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তৃণমূল কংগ্রেসের এক্স-হ্যান্ডলে লেখা হয়েছে, ‘দলীয় চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অনুপ্রেরণায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সংসদীয় দলের নতুন উপ-দলনেতা হিসেবে অধ্যাপক-সাংসদ সৌগত রায়ের নাম ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। তিনি দেশের অন্যতম প্রবীণ সাংসদ এবং অগাধ জ্ঞানের অধিকারী। নতুন উপ-দলনেতা হিসেবে তাঁর এই কার্যকালের জন্য আমরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা জানাই।’

আরও পড়ুন:  এক ধাক্কায় কমল সোনার দাম! আজ ১ গ্রাম থেকে ১০ গ্রাম—কত দামে মিলছে হলুদ ধাতু?

 

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেস আড়াআড়িভাবে ভেঙে গিয়েছে। একটি কালীঘাট তৃণমূল এবং অন্যটি ঋতব্রতপন্থী তৃণমূল। তবে শুধু বিধানসভা নয়, লোকসভাতেও তৃণমূলের সংসদীয় দল ভেঙে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। লোকসভার ২৮ জন তৃণমূল সাংসদের মধ্যে ২০ জনই মমতাকে ছেড়ে যোগ দিয়েছেন বিদ্রোহী শিবিরে। এখন নয়াদিল্লির বুকে  নিট পরীক্ষার পেপার লিক আর যন্তরমন্তরে চলা ছাত্র বিক্ষোভের জেরে উত্তাল হয়েছে সংসদও। সোমবার নয়াদিল্লি যাচ্ছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই সিদ্ধান্ত নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুন:  উত্তরপ্রদেশ থেকে গ্রেপ্তার মার্কিন নাগরিক, পাসপোর্ট ছাড়া ৮ মাস ভারতে, উঠছে প্রশ্ন

তাছাড়া লোকসভার চলতি বাদল অধিবেশন থেকে সাসপেন্ড হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কাকলি ঘোষদস্তিদার এবং মিতালি বাগের অভিযোগের ভিত্তিতে এখন সংসদের বাইরে আছেন কল্যাণ। তাই অভিজ্ঞ একজনকে রাখা দরকার সব সামলানোর জন্য। তাই সবদিক বিচার করে সৌগত রায়কেই ডেপুটি লিডার করা হলো সংসদে। একদিকে এনসিপিআই এবং অপরদিকে বিজেপিকে ঠেকাতে সৌগতই মোক্ষম চাল বলে মনে করা হচ্ছে। রাজ্যসভাতেও সংখ্যা কমেছে তৃণমূলের। চারজন সাংসদ সেখান থেকে পদত্যাগ করেছেন। তাই সৌগত রায়ের সঙ্গে আলোচনা করেই সেখানের পরিস্থিতি সামলাবেন ডেরেক ও’ব্রায়েন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment