---Advertisement---

‘আমার সব গান মুছে ফেলুন, মত বদলাবে না’, পড়ুয়াদের পাশে অরিজিৎ! ভক্তকে সপাটে জবাব

By Suman Debnath

July 22, 2026 8:10 PM

‘আমার সব গান মুছে ফেলুন, মত বদলাবে না’, পড়ুয়াদের পাশে অরিজিৎ! ভক্তকে সপাটে জবাব

---Advertisement---


পড়ুয়াদের পাশে দাঁড়িয়ে ভক্তের ‘ঘৃণা’র জবাবে অরিজিৎ সিং বললেন, “আমার সব গান মুছে ফেলুন, কিন্তু আমার মত বদলাবে না।” সোশ্যাল মিডিয়ায় ভাইরাল গায়কের ভদ্রতাপূর্ণ অথচ অনড় প্রতিক্রিয়া।

মুম্বই: ককরোচ জনতা পার্টির (Cockroach Janata Party) তরুণ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়ে সোমবারই সরব হয়েছিলেন বলিউডের (Bollywood) জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং (Arijit Singh)। দিল্লি পুলিশের (Delhi Police) লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের তীব্র নিন্দা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেই পোস্টেরই এক ভক্ত যখন বিস্মিত হয়ে লেখেন, “এতদিনের শ্রদ্ধা চলে গেল, এখন ঘৃণা করি”— তখন নরম সুরেই অরিজিৎ জানিয়ে দিলেন, কেউ সম্মান করল কি না, তাতে তাঁর কিছু যায় আসে না। বরং তিনি বললেন, “আপনি আমার সব গান মুছে ফেলতে পারেন, কিন্তু আমার মত বদলাবে না।”

সোমবারের ঘটনায় ক্ষুব্ধ অরিজিৎ নিজের এক্স হ্যান্ডেলে (X Handle) লিখেছিলেন, “পড়ুয়াদের মারধর করছে ওরা! দিল্লি পুলিশ, আপনাদের কি লজ্জা হচ্ছে না? নেতা-মন্ত্রীদের বলছি, এ সব কী হচ্ছে ভাই! আপনারা কি এ বার নিজেদেরই ভগবান মনে করছেন? সব কিছু মনে রাখা হবে। হর হর মহাদেব!” পাশাপাশি তিনি সতর্ক করে লেখেন, “একটা কথা মনে রাখবেন, পরিবর্তনই একমাত্র ধ্রুবক।”

আরও পড়ুন:  বদ্রীনাথে প্রণামীর টাকায় অনিয়মের অভিযোগ, বরখাস্ত কর্মীর বিরুদ্ধে এফআইআর

এই পোস্টে এক ভক্ত মন্তব্যে লেখেন, “আপনি বলেই দিয়েছেন, আমার মতামতে আপনার কিছু যায় আসে না। এত দিন আপনার ভক্ত থেকে এটাই বোধহয় আমার প্রাপ্য ছিল। কিন্তু এখন আপনাকে হৃদয়ের অন্তঃস্থল থেকে ঘৃণা করি।” ভদ্রতা না হারিয়ে অরিজিৎ এর উত্তরে লেখেন, “অন্য কার কী মতামত হবে তা নিয়ে আমি ভাবিত নই। আপনি আমার ভক্ত বলে আমাকে মিষ্টি করে আপনার মতো করে কথা বলতে হবে, এর কোনও মানে নেই।” এরপর তিনি আন্তরিক ভাবে ক্ষমাও চেয়ে নেন। বলেন, “আমার কথায় আপনার ভাবাবেগে আঘাত লেগে থাকলে আমি দুঃখিত। কিন্তু আমি সত্যিই খুব ক্রুদ্ধ ছিলাম। স্বাধীনভাবে কথা বলার জন্য ক্ষমা করবেন।”

শেষে সেই ভক্তকে অরিজিতের পরামর্শ, “আপনি নিজের প্লেলিস্ট থেকে আমার সব গান মুছে ফেলতে পারেন। আমার অস্তিত্বও ভুলে যেতে পারেন। সুখে থাকুন। কিন্তু আমার মতামতে কোনও পরিবর্তন আসবে না।” অরিজিতের এই সপাটে জবাবে কার্যত মুগ্ধ তাঁর অনুরাগীরা। পড়ুয়াদের প্রতি শিল্পীমহলের সমর্থন যে এ বার আরও জোরালো হতে চলেছে, এই ঘটনা তারই ইঙ্গিত।

আরও পড়ুন:  রথযাত্রায় পুরীগামী যাত্রীদের জন্য বড় ঘোষণা! ৩০০-র বেশি স্পেশাল ট্রেন চালাবে রেল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment