---Advertisement---

অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, মহারাষ্ট্রে নিজের বাড়িতে রয়েছেন

By Suman Debnath

August 1, 2026 6:35 PM

অসুস্থ সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে, মহারাষ্ট্রে নিজের বাড়িতে রয়েছেন

---Advertisement---


অসুস্থ ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজীনগরে শনিবার সকালে নিজের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন অভিজিৎ দীপকে (Abhijeet Dipke)। খবর অনুযায়ী, সকাল ১১টা ৪৫ মিনিটে নিজের আবাসনের পার্কিং এলাকায় অপেক্ষারত কয়েকজনের সঙ্গে দেখা করতে নিচে নেমেছিলেন তিনি। সে সময় হঠাৎ তিনি অস্বস্তি বোধ করেন। এরপর বাড়ির পিছনে তাঁক বমি করতে দেখা যায়।

এরপর সংবাদমাধ্যমের সঙ্গে কোনও কথা না বলে তিনি বাড়ির উপরের তলায় নিজের ঘরে ফিরে যান। এরপর তাঁর বাবা ভগনাব দীপকে জানান, অভিজিৎ দীপকের (Abhijeet Dipke শারীরিক অবস্থা পরীক্ষা করার জন্য চিকিৎসকদের ডাকা হয়। ড. বিশাল লাহানে তাঁদের বাড়িতে গিয়ে অভিজিৎ দীপকের পরীক্ষা করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে চিকিৎসক জানান, অভিজিৎ দীপকের (Abhijeet Dipke) রক্তচাপ সামান্য কমে ১০০/৬০-এ নেমে এসেছে। সকাল থেকেই মানসিক চাপ ও উদ্বেগের কারণে তিনি অস্বস্তি ও বমি বমি ভাব অনুভব করছিলেন। তিনি দু’বার বমি করেছেন এবং লুজ মোশনের সমস্যাতেও ভুগছেন।

আরও পড়ুন:  ৬০ রাউন্ড গুলির লড়াই, গুরুগ্রামে এনকাউন্টারে খতম ৪ গ্যাংস্টার, জখম ৩ পুলিশকর্মী

চিকিৎসক আরও বলেন, তাঁকে স্যালাইন দেওয়া হয়েছে এবং সারা দিন বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ড. লাহানে বলেন, ‘এই মুহূর্তে তাঁর জ্বর নেই। পর্যাপ্ত বিশ্রাম নিলে তিনি সুস্থ হয়ে উঠবেন।‘

তিনি আরও জানান, যদি দীপকের (Abhijeet Dipke) শারীরিক অবস্থার উন্নতি না হয় তাহলে রক্ত পরীক্ষা করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবেয

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি। প্রশ্ন ফাঁসের জবাবদিহি চেয়ে এবং শিক্ষা ব্যবস্থার বদলের দাবিতে ককরোচদের সমর্থন জানিয়ে ২৬ জুন দিল্লির যন্তর মন্তরে অনশনে বসেন শিক্ষাবিদ তথা পরিবেশ সোনম ওয়াংচুক। সেই আন্দোলন রাজধানীর বুকে বড় আকার ধারণ করে। ‘চলো সংসদের’ ডাক দেয় সিজেপি। আন্দোলনে উত্তপ্ত হয়ে ওঠে দিল্লি। বিক্ষোভের উপর লাঠিচার্জ করার অভিযোগ ওঠে।

আরও পড়ুন:  আন্তর্জাতিক অস্থিরতায় অর্থনীতিতে চাপের আশঙ্কা, সতর্ক করল কেন্দ্রের মাসিক আর্থিক পর্যালোচনা

অবশেষে আন্দোলনকারীদের চাপে পদত্যাগ করতে বাধ্য হন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার বদলে শিক্ষামন্ত্রী করা হয় প্রহ্লাদ জোশী। কেন্দ্রের মধ্যস্থতায় অনশন তুলে নেন সোনম ওয়াংচুক। আন্দোলনকারী তিনটি দাবি জানায়। বিক্ষোভের জেরে সিজেপির তিনটি দাবিই মেনে নিতে বাধ্য হয় কেন্দ্র। কেন্দ্র ককরোচ জনতা পার্টির দাবি মেনে নিতে সমর্থ জানালে আন্দোলন প্রত্যাহার কথা জানায় সিজেপির নেতৃত্বরা।

উল্লেখ্য, গত ২৫ জুলাই দিল্লির যন্তর  মন্তরে বিক্ষোভ চলাকালী অভিজিৎ দীপকে (Abhijeet Dipke) জানিয়েছিলেন যে, তাঁর টাইফয়েড ধরা পড়েছে। তিনি বলেছিলেন, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন এবং চিকিৎসা চলছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment