---Advertisement---

সুপ্রিম মুক্তির পর হরিদ্বারে মৃত নিঠারি কাণ্ডের অভিযুক্ত সুরেন্দ্র কোলি

By Suman Debnath

September 18, 2026 3:30 PM

সুপ্রিম মুক্তির পর হরিদ্বারে মৃত নিঠারি কাণ্ডের অভিযুক্ত সুরেন্দ্র কোলি

---Advertisement---


নিঠারি হত্যা মামলায় (Nithari Killing Case) গত বছর ছাড়া সুপ্রিম কোর্ট থেকে ছাড়া পেয়েছিলেন মূল অভিযুক্ত সুরেন্দ্র কোলি (Surendra Kohli)। ২০ বছর জেলবন্দি এবং বেকসুর খালাস পাওয়ার পর এবার আত্মঘাতী হলেন তিনি। শুক্রবার হরিদ্বারে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে সুরেন্দ্র কোলির (Surendra Kohli) দেহ। পুলিশ জানিয়েছে, শহরের ভূপতওয়ালা এলাকায় একটি চায়ের দোকান থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ।

জেল থেকে ছাড়া পাওয়ার পর সপ্ত সরোবর রোডের লালমাতা মন্দিরের কাছে একটি চায়ের দোকান চালাচ্ছিলেন কোলি। ২০২৫ সালের নভেম্বর মাসে তিনি সুপ্রিম কোর্টে থেকে মুক্তি পেয়েছিলেন। ঘটনার খবর পেয়ে চায়ের দোকানে পৌঁছয় পুলিশ। তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: দিল্লিতে ১৭ বছরের নাবালিকাকে ধর্ষণ ও খুনের অভিযোগ, ৩ নাবালক-সহ গ্রেপ্তার ৪

২০২৫ সালে নিঠারি মামলাতে খালাস

সুরেন্দ্র কোলি মৃত্যুর সঙ্গে শেষ হয়ে গেল একটি অধ্যায়ের। প্রায় দুই দশক ধরে চলা নিঠারি মামলার (Nithari Killing Case) ঘটল সমাপ্তি। ২০২৫ সালের নভেম্বরে রিম্পা হালদার মামলায় সুরেন্দ্র কোলির কিউরেটিভ পিটিশন মঞ্জুর করে তাঁকে বেকসুর খালাসের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। অন্য একাধিক মামলায় খালাস পাওয়ার পর এটিই তাঁর বিরুদ্ধে শেষ বাকি থাকা সাজা ছিল।

সুপ্রিম কোর্ট রিম্পা হালদার মামলায় কোলিকে দোষী সাব্যস্ত করেছিল এবং ২০১১ সালে শীর্ষ আদালত মৃত্যুদণ্ড বহাল রেখেছিল। পরে ২০১৫ সালে এলাহাবাদ হাইকোর্ট সেই মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। ২০২৩ সালে এলাহাবাদ হাইকোর্ট আরও ১২টি মামলায় কোলিকে খালায় করে। ২০২৫ সালের জুলাইয়ে সুপ্রিম কোর্টও সেই রায় বহাল রাখে।

আরও পড়ুন: তৃণমূলের নাম-প্রতীক ব্যবহারে নিষেধাজ্ঞা, অন্তর্বর্তী নির্দেশ নির্বাচন কমিশনের

নিঠারি হত্যাকাণ্ড কী?  

২০০৬ সালে নয়ডার নিঠারি (Nithari Killing Case)থেকে একাধিক শিশু ও তরুণীর নিখোঁজের খবর সামনে আসে। এরপর একটি বাড়ি সামনে থেকে মানবদেহের দেহাবশেষ উদ্ধার হয়। নয়ডার সেক্টর ৩১-এ মনিন্দর সিং পান্ধেরের বাড়িতে পরিচারকের কাজ করতেন সুরেন্দ্র কোলি (Surendra Kohli)। ওই ঘটনায় একাধিক মামলা হয় এবং দীর্ঘদিন ধরে আইনি লড়াই চলে।

তদন্ত ও বিচারপর্বে শিশু এবং তরুণীদের অপহরণ ও যৌন নির্যাতনের অভিযোগ সামনে আসে। নরখাদক এবং অঙ্গ পাচারের দাবিও এই মামলার সঙ্গে যুক্ত হয়। কোলি ও পান্ধেরের বিরুদ্ধে তদন্তে সূত্রে একাধিক মামলা দায়ের হয়েছিল। কয়েকটি মামলায় কোলিকে মৃত্যুদণ্ডও দেওয়া হয়। পরবর্তীকালে একের পর এক মামলায় তিনি বেকসুর খালাস পান। ২০২৫ সালের নভেম্বরে সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে থাকা শেষ সাজাটিও খারিজ করে দেয়।

দেখুন: নবান্নে বিশ্বকর্মা পুজো, উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment