---Advertisement---

প্রকাশ্যে এল ‘মহুয়া’র প্রথম ঝলক

By Suman Debnath

July 22, 2026 5:00 PM

প্রকাশ্যে এল ‘মহুয়া’র প্রথম ঝলক

---Advertisement---


১৯৮৫ সালের ২২ জুলাই। সেদিনও শহর কলকাতা জুড়ে ঝমঝম করে হচ্ছিল বৃষ্টি। আর ওই দিনেই ভোর ৫ টা ৫৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় নায়িকা মহুয়া রায়চৌধুরী। আগুনে তাঁর শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল। তাঁর মৃত্যু তুলে দিয়েছিল একাধিক প্রশ্নের। সেই সকল প্রশ্নের উত্তর সেই সময় মেলেনি। কিন্তু অভিনেত্রীর এই ভয়াবহ মৃত্যু তৈরি করেছিল এক বিরাট রহস্যর। যা এবারে আসতে চলেছে সিনেমার পর্দায়।

আজ বুধবার অভিনেত্রী মহুয়া রায়চৌধুরীর ৪১তম মৃত্যুবার্ষিকীতে প্রকাশ পেল তাঁর জীবনীভিত্তিক সিনেমা ‘গুনগুন করে মহুয়া’র প্রথম পোস্টার। এই সিনেমায় প্রয়াত অভিনেত্রীর মহুয়ার ভূমিকায় অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। প্রথম ঝলকেই অঙ্কিতাকে দেখে দর্শকদের মধ্যে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। অনেকেই তাঁকে এক ঝলকে মহুয়া ভেবে ভুল করছেন। এতে অবশ্য বিশেষ কৃতিত্ব সোমনাথ কুণ্ডু (রূপসজ্জা) আর হেমা মুন্সীর (কেশসজ্জা) জাদুকরি হাতের।

আরও পড়ুন:  কাজলের ভিডিও ঘিরে তোলপাড় | Amar Bangla BANGLADESH

হাসপাতালে অগ্নিদগ্ধ অবস্থায় মহুয়া রায়চৌধুরীর শারীরিক অবস্থাটি প্রস্থেটিক মেকআপে তুলে ধরেছিলেন মেক আপ আর্টিস্ট সোমনাথ কু্ণ্ডু।  সেই চেহারা এতটাই বাস্তব মনে হয়েছিল, শুটিং সেটে অনেকে ভয়ে শিউরে উঠেছিলেন।

ছবিটি পরিচালনা করছেন রাজদীপ ঘোষ। প্রযোজনায় রানা সরকার। ‘দাগ ক্রিয়েটিভ মিডিয়া’র ব্যানারে তৈরি ছবিটি মহুয়ার জীবনী নিয়ে লেখা দু’টি বইকে ভিত্তি করে তৈরি। মালবিকা দাশগুপ্তের ‘আগুনে ঢেকেছে মুখ’ আর দীপারুণ ভট্টাচার্যের ‘নিঃসঙ্গ মহুয়া’। এই ছবি তৈরিতে পরিচালককে অনুপ্রেরণা দিয়েছেন বললে ভুল বলা হয় না।

যদিও অর্কদীপ মল্লিকা নাথ এই ছবির চিত্রনাট্য লিখেছেন। সিনেমাটোগ্রাফি করেছেন শৌমিক হালদার, সম্পাদনা করেছেন অর্ঘ্যকমল মিত্র। সঙ্গীত পরিচালনায় সপ্তক সানাই দাস, পোশাক পরিকল্পনায় সাবর্ণী দাস। শিল্প নির্দেশনায় ধনঞ্জয় মণ্ডল, পোস্টার ডিজাইন একতা ভট্টাচার্য।

আরও পড়ুন:  এই প্রথম একসঙ্গে পর্দায় বনি-অঙ্গনা

মহুয়া রায়চৌধুরীর মৃত্যু আত্মহত্যা ছিল, না কি খুন এ প্রশ্ন এখনও তাড়া করে বাঙালিকে। অকালপ্রয়াত এই অভিনেত্রীকে ঘিরে বিতর্ক ও রহস্য নিয়েই আসছে এই বহুল চর্চিত বায়োপিক।

এই ছবি দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে ‘জগদ্ধাত্রী’ খ্যাত অঙ্কিতা মল্লিকের। তরুণী মহুয়ার ভূমিকায় রয়েছেন দিব্যাণী মণ্ডল। মহানায়ক উত্তমকুমারের চরিত্রে থাকছেন তথাগত মুখোপাধ্যায়। সন্ধ্যা রায়, যিনি মহুয়াকে আবিষ্কার করেছিলেন, তাঁর চরিত্রে রয়েছেন ঋদ্ধিমা ঘোষ। মহুয়ার বাবার ভূমিকায় লোকনাথ দে, আর দিদির চরিত্রে রয়েছেন গায়িকা দেবলীনা নন্দী। যদিও  এই ছবিতেই তাঁর প্রথম অভিনয়। বিশেষ একটি চরিত্রে থাকছেন অর্পণ ঘোষালও।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment