---Advertisement---

অবশেষে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘উইঙ্কল টুইঙ্কল’, প্রকাশ্যে টিজার

By Suman Debnath

July 31, 2026 3:15 PM

অবশেষে মুক্তি পাচ্ছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘উইঙ্কল টুইঙ্কল’, প্রকাশ্যে টিজার

---Advertisement---


প্রতীক্ষার অবসান। অবশেষে মুক্তি পেতে চলেছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি ‘উইঙ্কল টুইঙ্কল’। ব্রাত্য বসুর জনপ্রিয় নাটক অবলম্বনে নির্মিত এই ছবির টিজার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে।

ছবির কেন্দ্রীয় চরিত্র সব্যসাচী—একজন আদর্শবাদী বিপ্লবী রাজনৈতিক কর্মী। একদিন রহস্যজনকভাবে তিনি নিখোঁজ হয়ে যান। বহু খোঁজাখুঁজির পরও তাঁর কোনও সন্ধান মেলে না। অবশেষে দীর্ঘ ২০ বছর পর তিনি হঠাৎ নিজের বাড়িতে ফিরে আসেন। কিন্তু ফিরে এসে আবিষ্কার করেন, সময়ের সঙ্গে বদলে গিয়েছে সবকিছু। চারপাশের সমাজ, মানুষ এবং রাজনৈতিক বাস্তবতা—সবই যেন এক নতুন পৃথিবী।

সবচেয়ে বড় ধাক্কা আসে, যখন সব্যসাচী জানতে পারেন, তাঁর ছেলে ইন্দ্র সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী এবং প্রতিপক্ষ দলের সমর্থক। এই আদর্শগত সংঘাত ও সময়ের পরিবর্তনের মধ্য দিয়েই ধীরে ধীরে এগিয়ে যায় ছবির গল্প।

আরও পড়ুন:  এই প্রথম একসঙ্গে পর্দায় বনি-অঙ্গনা

 

 

সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন ঋত্বিক চক্রবর্তী, পরমব্রত চট্টোপাধ্যায়, অঙ্গনা রায়, অনুসূয়া মজুমদার, দেবেশ চট্টোপাধ্যায়, রজতাভ দত্ত-সহ একাধিক বিশিষ্ট শিল্পী।

ছবিটি প্রসঙ্গে অন্যতম প্রযোজক ফিরদৌসুল হাসান বলেন, “এটি এমন এক মানুষের গল্প, যিনি দীর্ঘ দুই দশক পর নিজের পরিবারে ফিরে এসে দেখেন, সময়ের সঙ্গে বদলে গিয়েছে শুধু চারপাশ নয়, সম্পর্কগুলিও। এই ছবি কোনও নির্দিষ্ট রাজনৈতিক অবস্থানকে সামনে আনে না, বরং সময়ের ব্যবধানে মানুষের বিশ্বাস, পারিবারিক টানাপোড়েন, প্রজন্মের মানসিক দূরত্ব এবং ব্যক্তিগত আদর্শের মূল্য কতটা বদলে যেতে পারে, সেই প্রশ্নগুলির উত্তর খোঁজে। ছবিটির সারবত্তা আজকের দিনেও কতটা প্রাসঙ্গিক, দর্শক ছবিটির মধ্যে তার প্রতিফলন খুঁজে পাবেন বলেই আমাদের বিশ্বাস।”

আরও পড়ুন:  প্রেমের সুযোগই পাইনি: দীঘি | Amar Bangla BANGLADESH

ফ্রেন্ডস কমিউনিকেশন এবং রাজশ্রী প্রোডাকশনস প্রযোজিত ‘উইঙ্কল টুইঙ্কল’ আগামী ৪ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment