মুম্বইয়ে মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের গণেশপুজোর মণ্ডপে যাওয়ার পথেই ফের চর্চায় বলিউড তারকা সলমন খান। পুজোমণ্ডপে যাওয়ার সময় উপচে পড়া ভিড়ের মধ্যে তাঁর গাড়ির চাকা এক ভক্তের পায়ে স্পর্শ করতেই চালকের উপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন অভিনেতা। ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল ভিডিয়োয় দেখা যাচ্ছে, গাড়ির সামনের আসনে বসে থাকা সলমন চালককে বেশ কড়া ভাষায় সতর্ক করছেন। সেই সময় গাড়িটিকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা এবং অসংখ্য অনুরাগীর ভিড়। চালকের কাছ থেকে পুরো ঘটনা শোনার পর তাঁকে সতর্ক করেন অভিনেতা। এরপরই গাড়ি থেকে নেমে পুজোমণ্ডপের দিকে এগিয়ে যান তিনি।
This is the real and complete video, you MF just post a 8 second video and troll him.
This video make me proud as a Fan of Salman Bhai.
Salman Khan angry at his driver after fan’s foot comes under the car.
— Filmy_Duniya (@SalmanKingfv) September 18, 2026
তবে মণ্ডপে শুধু এই ঘটনাই নয়, এক খুদে অনুরাগীর প্রতি সলমনের আচরণও নজর কেড়েছে। কড়া নিরাপত্তার বলয় পেরিয়ে গণপতি বাপ্পার দর্শন করেন অভিনেতা। কপালে তিলক কেটে হাতজোড় করে প্রার্থনাও করেন। পুজো শেষে গাড়ির দিকে ফেরার সময়ই ভিড়ের মধ্যে এক শিশু তাঁর কাছে আসার চেষ্টা করে।
Why Salman Khan is scolding his driver like this.
Just few moments before he was showing too much simplicity and humbleness in him
— Gagan Choudhary (@trigguuuu) September 18, 2026
ধাক্কাধাক্কির মধ্যে শিশুটি পড়ে যাওয়ার উপক্রম হতেই নিরাপত্তাকর্মীদের উপর অসন্তোষ প্রকাশ করেন সলমন। এরপর নিজেই শিশুটিকে সামনে ডেকে নেন। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পাশাপাশি করমর্দনও করেন অভিনেতা। তারপর নিজের গাড়িতে উঠে সেখান থেকে রওনা দেন তিনি।
এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই সমাজমাধ্যমে শুরু হয়েছে নানা প্রতিক্রিয়া। সলমনের আচরণের প্রশংসা যেমন করেছেন অনেকে, তেমনই একাংশ তাঁকে কটাক্ষ করতেও ছাড়েননি। অভিনেতার পুরনো গাড়ি দুর্ঘটনার প্রসঙ্গ টেনে কেউ কেউ লিখেছেন, চালকের আসনে সলমন থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। যদিও অন্যদের মতে, শিশুটির নিরাপত্তা নিয়ে সলমনের তৎপরতা প্রশংসনীয়।
Leave a Comment