শেয়ার বাজারে কার্যত রক্তক্ষরণ। গত কয়েকদিন ধরে দালাল স্ট্রিটে ষাঁড়ের দৌড় দেখছিল লগ্নিকারীরা। সোমবার সকালে একধাক্কায় সেনসেক্স পড়ল প্রায় ১০০০ পয়েন্ট। পাল্লা দিয়ে নেমেছে নিফটি ৩৩৮ পয়েন্ট। প্রায় সাড়ে ৪ লক্ষ কোটির লগ্নি কার্যত উবে গেল!
সোমবার সকালে বাজার খোলার পরই ধস নামতে দেখা যায় বাজারে। সেনসেক্স পড়ে যায় ৯৩৭ পয়েন্ট। সোমবার দুপুর ১.২২-এর প্রতিবেদন লেখা পর্যন্ত, সেনসেক্স ছিল ৮২,৯৮২ পয়েন্ট। ৯৩৭ পয়েন্ট অর্থাৎ ১.১২% সেনসেক্স পড়ে যায়। রিপোর্ট বলছে, এই সময়ে নিফটি ২৯১ পয়েন্ট অর্থাৎ ১.১৩ শতাংশ নেমে দাঁড়িয়েছে ২৫,৫০৯.৭০-এ।
কী কারণে শেয়ার মার্কেটে ধস? অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, গত কয়েকমাস ধরে লগ্নিকারীদের ‘প্রফিট বুকিং’ ও বিশ্ববাজারে অর্থনৈতিক ডামাডোলের কারণে আচমকা দালাল স্ট্রিটে এই ধস বলে মনে করা হচ্ছে। গুরুতর এই অবস্থায় প্রায় সবকটি সেক্টরেই পতন দেখা গিয়েছে। যে শেয়ারগুলিতে সবচেয়ে বেশি পতন দেখা গিয়েছে সেগুলি হল, টাটা স্টিল, এইচডিএফসি ব্যাংক, এক্সিস ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আল্ট্রা টেক সিমেন্টের মতো সংস্থাগুলির শেয়ার বাজার পড়েছে প্রায় ৬ শতাংশ। সেই তুলনায় টিসিএস, টেক মাহিন্দ্রা, ইনফোসিস, এইচসিএল টেক ও মারুতি সজুকির সেনসেক্সের হাল খানিক ইতিবাচক।
গত তিনমাসে মার্কিন শেয়ার বাজারে সবচেয়ে বেশি উন্নতি দেখা গিয়েছে ৪ নভেম্বর। ভোটের ফল প্রকাশের পর। সেই হাওয়াতে ভর করেই ভারতের বাজারেও ব্যাপক উন্নতি দেখা গিয়েছিল ৫ তারিখ। এই মাসের গোড়ার দিকে শেয়ার বাজারে কার্যত উৎসবের আমেজ দেখা গিয়েছে। মাসের শেষে দালাল স্ট্রিটে উলটপুরাণে চিন্তিত লগ্নিকারীরা।
Leave a Comment