---Advertisement---

জুলাই শহীদ দিবসকে আমরা চেতনায় ধারণ করি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য চেতনায় লালন করে এগিয়ে যাব রংপুরে-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

By Suman Debnath

July 16, 2026 6:10 PM

জুলাই শহীদ দিবসকে আমরা চেতনায় ধারণ করি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য চেতনায় লালন করে এগিয়ে যাব রংপুরে-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

---Advertisement---


জুলাই শহীদ দিবসকে আমরা চেতনায় ধারণ করি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য চেতনায় লালন করে এগিয়ে যাব রংপুরে-মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী


জয়নাল আবেদীন: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, জুলাই শহীদ দিবসকে আমরা চেতনায় ধারণ করি ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য চেতনায় লালন করে এগিয়ে যাব।

বর্তমান সরকার জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের প্রতি সম্মান জানিয়েই কাজ করে যাচ্ছে। আর সে জন্যই জুলাইয়ের চেতনাকে বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে রংপুর জুলাই স্মৃতিস্তম্ভে¢ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আহমেদ আযম খান বলেন, জুলাইয়ে চেতনা অর্থাৎ আবু সাঈদ, ওয়াসিমসহ ১৪শ শহীদের শাহাদাত বরণের চেতনা হবে আগামী দিনে গণতন্ত্রকে সুসংহত করা, দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা।মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারি দল দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যেমন কাজ করছে, তেমনি বিরোধী দলও আমাদের সার্বিক সহযোগিতা করছে। আমরা সরকারি দল ও বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমন প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। এখন বিরোধী দল মাঝে মধ্যে সংসদে যে মেঠো বক্তৃতা করেন, সেটা তো তাদের রাজনৈতিক বক্তব্য।১৬ জুলাই নিয়ে তিনি বলেন, ঐতিহাসিক ১৬ জুলাই, বেদনা বিধুর ১৬ জুলাই, সংগ্রামের ১৬ জুলাই, বিদ্রোহের ১৬ জুলাই, ফ্যাসিবাদ পতনের অগ্রযাত্রায় ১৬ জুলাই।

আরও পড়ুন:  এইচএসসি পরীক্ষার্থীদের বড় সুখবর! কী জানালেন শিক্ষামন্ত্রী?

দুই বছর আগের আজকের এই দিনে রংপুরের আবু সাঈদ, চট্টগ্রামের ওয়াসিম আকরামের আত্মত্যাগ জুলাই আন্দোলনে সাধারণ মানুষকে সম্পৃক্ত করে। এই গণতন্ত্র পুনরুদ্ধাদের জয়যাত্রাকে সম্মান জানিয়ে সরকার আজকের এই দিনটিকে জাতীয় শহীদ দিবস ও জুলাই শহীদ দিবস ঘোষণা করেছে।এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামুসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।দিবসটি উপলক্ষ্যে সকাল থেকে জুলাই স্মৃতিস্তম্ভে¢ জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, জুলাই শহীদ পরিবার ও সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।এদিকে জুলাই শহীদ দিবস উপলক্ষ্যে সরকারি, বেসরকারি উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালনের পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও ছাত্র সংগঠন শ্রদ্ধা নিবেদন, স্মরণসভা, দোয়া মাহফিলসহ আবু সাঈদের কবরে পুষ্পস্তবক অর্জন ও দোয়া মোনাজাত কর্মসূচি পালন করছেন।

আরও পড়ুন:  বড় ভূমিকম্প ঝুঁকিতে ঢাকার ৮ লাখ ভবন

এদিকে বেরোবির আয়োজনে সকালে জেলার পীরগঞ্জে আবু সাঈদের কবরে পুস্পমাল্য অর্পন সহ দোয়া এবং বিশেষ মোনাজাতের আয়োজন সহ বিশ^বিদ্যালয় ক্যাম্পাসে আলোচনা সভার আয়োজন করে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment