---Advertisement---

প্রবাসির স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযুক্ত দু’জন আটক

By Suman Debnath

July 19, 2026 12:30 PM

প্রবাসির স্ত্রীকে জোর পূর্বক ধর্ষণ চেষ্টার অভিযুক্ত দু’জন আটক

---Advertisement---


মৌলভীবাজারের বড়লেখায় বসতঘরে ঢুকে জোরপূর্বক প্রবাসির স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুই ইয়াবা ব্যবসায়ি ও ইয়াবাখোর যুবককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের আতুয়া গ্রামে শনিবার (১৮ জুলাই) ভোরবেলা।


আটককৃতরা হচ্ছেন- করমপুর গ্রামের মসুদ আলীর ছেলে জুনেদ আহমদ (২৯) ও আতুয়া গ্রামের ফরিদ আলীর ছেলে নাজির আহমদ (২৮)।


ভুক্তভোগি গৃহবধু, স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশ সূত্রের বরাতে জানা গেছে, শনিবার ভোরে প্রতিদিনের মতো প্রবাসির স্ত্রী (গৃহবধু) বসতঘরের দরজা খুলেন। কয়েক মিনিটের মধ্যে চার/পাঁচ যুবক ঘরে প্রবেশ করে গৃহবধুকে ঝাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়। সম্ভ্রম রক্ষায় প্রবাসির স্ত্রী ধস্তাধস্তি ও চিৎকার দিতে থাকেন। একপর্যায়ে স্বজন ও প্রতিবেশিরা এগিয়ে এসে জুনেদ আহমদ ও নাজির আহমদকে আটক করেন। কিন্ত অন্যরা পালিয়ে যায়।

আরও পড়ুন:    বিয়ের তিন দিন পর মোটরসাইকেল দুর্ঘটনায়  যুবকের প্রাণহানি 


স্থানীয়রা জানান, এরা দু’জনই ইয়াবাখোর ও ইয়াবা ব্যবসার সাথে জড়িত। তাদের অপকর্মে এলাকাবাসি অতিষ্ট। এছাড়া আটকদ্বয়ের একজন বড়লেখা পৌরশহরের হার্ডওয়ার ব্যবসায়ি শশাংক দত্ত অপহরণ মামলার এজাহার নামীয় তিন নম্বর আসামি।


স্থানীয় ইউপি সদস্য আব্দুল আজিজ জানান, ভুক্তভোগির চিৎকারে স্বজন ও প্রতিবেশিরা ধর্ষণ চেষ্টাকারি দুই যুবককে আটক করে রাখেন। দুপুরে ভুক্তভোগি মহিলা ও তিনি আটককৃতদের থানায় সোপর্দ করেছেন।


বড়লেখা থানার ওসি (তদন্ত) ওবায়দুল হক জানান, আটককৃতদের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় মামলা হয়েছে। ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য অভিযুক্তদের আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চালিয়ে যাচ্ছে।


আমার বাঙলা/ রাব্বি

আরও পড়ুন:  ৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment