---Advertisement---

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি টিপু 

By Suman Debnath

July 24, 2026 11:35 AM

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন এমডি টিপু 

---Advertisement---


বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বন বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু কে নিয়োগ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ সচিব মো: গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেয়া হয়।


জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন, ২০২০ এর ধারা ১৯(২) অনুযায়ী বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির পরিবেশ ও বন বিষয়ক সহ সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু কে ০১(এক)বছর মেয়াদে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে গ্রেড-২ পদপর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।


কাজী রওনাকুল ইসলাম টিপু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ-সভাপতি (ভিপি) ছিলেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি পিরোজপুর ও বরগুনা জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব আছেন।

আরও পড়ুন:  লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশেও পরাজয়


আমার বাঙলা/ জামান

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment