---Advertisement---

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

By Suman Debnath

July 23, 2026 4:20 PM

ভোলায় স্বপন বাহিনীর প্রধান আটক, অস্ত্র উদ্ধার

---Advertisement---


ভোলার মনপুরা উপজেলায় অভিযান চালিয়ে স্বপন বাহিনীর প্রধান ও একাধিক মামলার আসামি হিসেবে অভিযুক্ত স্বপন ডাকাতকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় একনলা বন্দুক এবং আটটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।


বুধবার (২২ জুলাই) রাতে বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মনপুরা উপজেলার কাজিরচর সংলগ্ন মাছের ঘাট বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড ভোলা বেইস ও মনপুরা আউটপোস্টের সদস্যরা। অভিযানে ওই এলাকার কুখ্যাত স্বপন বাহিনীর প্রধান স্বপনকে আটক করা হয়।


কোস্ট গার্ড জানায়, অভিযানে একটি দেশীয় একনলা বন্দুক ও আটটি দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

আরও পড়ুন:  আগামী সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে: আইনমন্ত্রী


লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


সান নিউজ/ জামান

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment