দক্ষিণ সুদানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্যের মৃত্যু

By Suman Debnath

September 21, 2026 4:40 PM

দক্ষিণ সুদানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশ নৌবাহিনী সদস্যের মৃত্যু


দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রোম্যান খীসা নামের বাংলাদেশ নৌবাহিনীর এক সদস্য মারা গেছেন। তিনি মিশনে ইএ-৩ এ দায়িত্ব পালন করছিলেন। গতকাল রোববার (২০ সেপ্টেম্বর) নিয়মিত দায়িত্ব পালনকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।


বাংলাদেশ নৌবাহিনী এক বিবৃতিতে ট্রোম্যান খীসার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে। একই সঙ্গে নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।


নৌবাহিনী জানিয়েছে, বিশ্বশান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে ট্রোম্যান খীসার এই আত্মত্যাগ বাংলাদেশের শান্তিরক্ষীদের জন্য এক গৌরবময় ও অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।


আমার বাঙলা/রাজীব

আরও পড়ুন:  হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment