---Advertisement---

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

By Suman Debnath

July 29, 2026 12:05 PM

তিন দিনে তেলের দাম কমল ১৭ শতাংশ

---Advertisement---



চলমান সংঘাত সাময়িকভাবে স্থগিত থাকার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন দেখা দিয়েছে। এক ধাক্কায় তেলের দাম প্রায় ৫ শতাংশ কমে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

মঙ্গলবার (২৮ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ৬১ ডলার বা ৫ দশমিক ২ শতাংশ কমে ৮৩ দশমিক ৭৫ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪ দশমিক ০৬ ডলার বা ৪ দশমিক ৯ শতাংশ কমে ৭৮ দশমিক ৫৫ ডলারে নেমেছে।

টানা তিন দিনে প্রায় ১৭ শতাংশ কমার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের এই দুই বেঞ্চমার্কের দামই ১৩ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছানোর পথে রয়েছে।

আরও পড়ুন:  আগামী ৫ দিন দেশজুড়ে ভারি বর্ষণ

আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment