কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড

By Suman Debnath

August 2, 2026 12:50 PM

কুখ্যাত সন্ত্রাসী ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড


চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২ আগস্ট) চট্টগ্রামের একটি আদালতে শুনানি শেষে এই আদেশ দেওয়া হয়।


হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।


উল্লেখ্য, গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় চার সহযোগীসহ যশোর সীমান্ত থেকে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ তার বিরুদ্ধে মোট ১৩টি মামলা রয়েছে।

আরও পড়ুন:  দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়


আমার বাঙলা/ তালহা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment