---Advertisement---

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নির্দেশনা | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

July 19, 2026 1:05 PM

যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নির্দেশনা | Amar Bangla BANGLADESH

---Advertisement---


যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য নতুন নির্দেশনা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। ভিসার সাক্ষাৎকারের সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটকে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে তৃতীয় কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা অনুমোদনের সম্ভাবনা কমে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।


রোববার (১৯ জুলাই) ঢাকার মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


দূতাবাসের বার্তায় বলা হয়েছে, মার্কিন ভিসার আবেদনকারীদের উচিত নিজ নিজ দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস অথবা কনস্যুলেটে ভিসা সাক্ষাৎকারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া।


বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নিজের দেশ ছাড়া অন্য কোনো দেশ থেকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করলে ভিসা পাওয়া বেশ জটিল হয়ে উঠতে পারে। সেই সঙ্গে এই ধরনের আবেদনের ক্ষেত্রে জমা দেওয়া ভিসা ফি কোনো অবস্থাতে ফেরতযোগ্য নয় বলেও সাফ জানিয়ে দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

আরও পড়ুন:  পাট শিল্প রক্ষায় জুট সিলভার রফতানি বন্ধের দাবি


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment