---Advertisement---

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

By Suman Debnath

August 9, 2026 1:50 PM

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

---Advertisement---


পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।


জেলা প্রশাসক আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, সংরক্ষিত নারী আসন-৪৯-এর সংসদ সদস্য সুলতানা জেসমিন জুঁই, পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, এনএসআই ও ডিজিএফআইয়ের প্রতিনিধিরা। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং জেলার সব উপজেলা নির্বাহী কর্মকর্তারাও সভায় অংশ নেন।


সভায় পিরোজপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি মাদক ও অনলাইন জুয়ার বিস্তার রোধ, বাজার পরিস্থিতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখা এবং জেলার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

আরও পড়ুন:  আল-আকসা নিয়ে উত্তেজনা, ইসরাইলের পদক্ষেপে শঙ্কা


মাদক ও অনলাইন জুয়া নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঠেকাতে নিয়মিত বাজার মনিটরিংয়ের সিদ্ধান্তের বিষয়ে আলোচনা হয়।


সরকারি সম্পদ রক্ষায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।


সভায় জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্ট সব দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment