---Advertisement---

‘গণমাধ্যম কোনো কালেই পুরোপুরি স্বাধীন ছিল না, এখনো নেই’: বাগেরহাটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

By Suman Debnath

August 7, 2026 12:35 PM

‘গণমাধ্যম কোনো কালেই পুরোপুরি স্বাধীন ছিল না, এখনো নেই’: বাগেরহাটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

---Advertisement---


‘গণমাধ্যম কোনো কালেই পুরোপুরি স্বাধীন ছিল না, এখনো নেই’: বাগেরহাটে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান


সাইফুল ইসলাম কবিরঃ দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ খাতের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। শুক্রবার (৭ আগস্ট) সকালে বাগেরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে জামায়াত আমির অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেন, ‘গণমাধ্যম কোনো কালেই পুরোপুরি স্বাধীন ছিল না, এখনও স্বাধীন আছে বলে আমি মনে করি না।’ বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনের ওপর জোর দিয়ে তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক দেশ গড়তে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করা জরুরি।

তিনি সাংবাদিকদের সমাজের দর্পণ হিসেবে আখ্যায়িত করে ভয়হীন পরিবেশে দায়িত্বশীল সাংবাদিকতা এবং অপপ্রচার বা ভুল তথ্য প্রচার থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

আরও পড়ুন:  কাশি নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরা

মতবিনিময় সভায় ডা. শফিকুর রহমান দেশের চলমান সংকট তুলে ধরে বলেন, রাজনৈতিক সহিংসতা, দমন-পীড়ন এবং লাগামহীন দ্রব্যমূল্যের কারণে সাধারণ মানুষের জীবন চরম দুর্বিষহ হয়ে উঠেছে। দেশের মানুষ এই সরকারের সফলতা বা ব্যর্থতার সঠিক মূল্যায়ন করবে। গ্রাহকেরা চাহিদামতো বিদ্যুৎ না পেলেও প্রতি মাসে ভূতুড়ে বিলের বোঝা টানতে বাধ্য হচ্ছেন। এই ধরনের অতিরিক্ত ও অন্যায় বিল অবিলম্বে বন্ধ করার দাবি জানান তিনি।

তিনি বলেন, দেশে শান্তি ও শৃঙ্খলা রক্ষা করা সরকারের মৌলিক দায়িত্ব হলেও তারা এতে চরমভাবে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তিনি। রাজনৈতিক হত্যাকাণ্ড ও সহিংসতার অবসান ঘটিয়ে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনের আহ্বান জানান।

বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বাগেরহাট জেলার একাধিক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:  বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে দিলে সমাধান নাকি সংকট?

কেন্দ্রীয় জামায়াত নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের এমপি অধ্যক্ষ মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের এমপি শেখ মনজুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ আসনের এমপি অধ্যক্ষ আব্দুল আলিম উপস্থিত ছিলেন। এছাড়া জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছ এবং বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু ও সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা এতে অংশ নেন।

সার্কিট হাউসের এই মতবিনিময় সভা শেষে বিরোধীদলীয় নেতা বাগেরহাট জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এবং বিশ্ব ঐতিহ্য ষাটগম্বুজ মসজিদে জুমআর নামাজ আদায় করেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment