---Advertisement---

​শার্শায় আ’লীগ নেতা ও ইউপি সদস্য নাসির আটক ​

By Suman Debnath

July 30, 2026 7:30 PM

​শার্শায় আ’লীগ নেতা ও ইউপি সদস্য নাসির আটক ​

---Advertisement---





​শার্শায় আ’লীগ নেতা ও ইউপি সদস্য নাসির আটক ​


শার্শা প্রতিনিধি: শার্শায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কায়বা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ও বর্তমান ইউপি সদস্য নাসির উদ্দিন (৫৯) কে আটক করেছে পুলিশ। ​ বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার কায়বা ইউনিয়নের বাগুড়ী গ্রামের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়। আটক নাসির উদ্দিন বাগুড়ী গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

​পুলিশ জানায়,গোপন সংবাদের মাধ্যমে তারা জানতে পারেন যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন এলাকায় অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন:  ঝালকাঠি পৌরসভায় নাগরিক সংলাপ  | Amar Bangla BANGLADESH

আটকের বিষয়টি নিশ্চিত করে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় নাসির উদ্দিনকে আটক করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার তাকে যশোর আদালতে সোপর্দ করা হবে।



---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment